× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চঞ্চলের অজানা রহস্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১১:৫৯ এএম

চঞ্চলের অজানা রহস্য

অভিনয়ের বৈচিত্র্যে নিজেকে বারবার নতুনভাবে মেলে ধরেছেন চঞ্চল চৌধুরী। টেলিভিশন, মঞ্চ থেকে শুরু করে চলচ্চিত্রÑ সব মাধ্যমেই নিজের অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। চরিত্রের প্রয়োজনে কখনও সাধারণ মানুষের জীবনসংগ্রাম, কখনও রহস্যময় কিংবা জটিল মনস্তত্ত্বের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন এই অভিনেতা। এবার রহস্য ও অপরাধের গল্প নিয়ে নতুন সিরিজে হাজির হচ্ছেন তিনি। হইচইয়ের আসন্ন সিরিজ ‘চালচিত্র : দ্য একচালা মার্ডার্স’-এ দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

সম্প্রতি প্রকাশিত সিরিজটির প্রথম ঝলকে চঞ্চল চৌধুরীর রক্তাক্ত মুখের একটি দৃশ্য নজর কেড়েছে। তার চোখের পাশে ক্ষতচিহ্ন, মুখে রহস্যময় হাসিÑ সব মিলিয়ে চরিত্রটি নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। প্রকাশিত দৃশ্যগুলোতে অন্ধকার ও রহস্যময় পরিবেশের উপস্থিতি সিরিজটির অপরাধনির্ভর গল্পের আভাস দিচ্ছে। তবে চঞ্চল চৌধুরীর চরিত্র কিংবা গল্পের বিস্তারিত বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

‘চালচিত্র : দ্য একচালা মার্ডার্স’ মূলত ‘চালচিত্র : দ্য ফ্রেম ফাতালে’ চলচ্চিত্রের পূর্বকাহিনি। প্রতীম ডি গুপ্ত পরিচালিত ওই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন টোটা রায় চৌধুরী ও জিয়াউল ফারুক অপূর্ব। অপরাধ ও রহস্যের আবহে নির্মিত চলচ্চিত্রটির গল্পে কলকাতার একাধিক খুনের ঘটনা এবং সেগুলোর তদন্তকে কেন্দ্র করে এগিয়ে যায় কাহিনী।

এবার সিরিজে চঞ্চল চৌধুরী অভিনয় করছেন ভুবন হালদারের তরুণ বয়সের চরিত্রে। ‘চালচিত্র : দ্য ফ্রেম ফাতালে’ চলচ্চিত্রে ভুবন ছিলেন সেই সিরিয়াল কিলার, যার অপরাধের ধরন বর্তমান হত্যাকাণ্ডের সঙ্গে মিলে যায়। নতুন সিরিজে উঠে আসবে এই খুনির অতীত, অপরাধী হয়ে ওঠার পেছনের গল্প এবং তার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। ফলে আগের চলচ্চিত্রের রহস্যময় চরিত্রটির পেছনের গল্প জানার সুযোগ পাবেন দর্শকরা।

হইচইয়ের এই সিরিজটি ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। রহস্য, অপরাধ ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের মিশেলে নির্মিত সিরিজটিতে চঞ্চল চৌধুরীর অভিনয় এবং ভুবন চরিত্রের অতীত দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকবে বলে ধারণা করা হচ্ছে। আপাতত প্রকাশিত ঝলক ও সিরিজটির ঘোষণাকে ঘিরেই তৈরি হয়েছে দর্শকের কৌতূহল।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা