প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ১৯:৪৮ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ২০:২৮ পিএম
বিপাশা বসু সম্প্রতি তার ৪৪তম জন্মদিন উদযাপন করেছেন। ইদানীং বিপাশা তার কন্যা দেবী বসু সিং গ্রোভারের সঙ্গে মাতৃত্ব উপভোগ করছেন। নতুন বছরে কিছু অসাধারণ অভিনয়ের লক্ষ্য বিপাশার।
এই অভিনেত্রী কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একোয়া পোশাকে নিজের একটি সুন্দর ছবি শেয়ার করেছেন।
ছবির ক্যাপশনে বিপাশা লেখেন, ‘২০২৩ সাল হবে একটি অসাধারণ বছর। নতুন সূচনা, নতুন মা ও শিশু এবং কিছু অসাধারণ কাজ। আমরা তিনজন বিশ্বভ্রমণ করছি যা চলতেই থাকবে।’
‘রেস’ ছবির এই অভিনেত্রী স্বামী করণ সিং গ্রোভার এবং তাদের নবজাতক কন্যা দেবীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন।
২০২২ সালের শেষের দিকে এই জুটির সন্তান পৃথিবীতে আসে। যদিও তাদের কন্যার চেহারা প্রকাশ করা হয়নি। তবে তাদের কন্যাকে একটি পোশাকে দেখা যেতে পারে। যাতে লেখা থাকবে ‘আমি মাকে ভালোবাসি’।