প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৭ পিএম
‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’—এই স্লোগানকে সামনে রেখে ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দা ও প্রাঙ্গণজুড়ে থাকছে দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজন।

এ উপলক্ষে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মনিবিস্কুট-চ্যানেল আই পুষ্টি আড্ডা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ইফাতারা ইরা এবং পরিচালনা করেছেন স্বপ্না রেজা। বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে পুনম প্রিয়ামের পরিচালনায় ‘চেনামুখ দুঃখ সুখ’-এর বিশেষ পর্ব ‘ডিজিটাল নবাব’। এতে অভিনয় করেছেন ফেরদৌস ওয়াহিদসহ অনেকে। বিকেল ৫টা ৫৫ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘ভিম দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব।
-6abce1969cb23.jpg)
আগামিকাল ১ অক্টোবর রাত ১টা ও সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জিল্লুর রহমান। সকাল ৭টা ৪০ মিনিটে স্টুডিও থেকে প্রচার হবে ‘গান দিয়ে শুরু’-এর বিশেষ পর্ব। সকাল ৯টা ৩০ মিনিটে থাকছে সংবাদপত্র নিয়ে অনুষ্ঠান ‘সংবাদপত্রে বাংলাদেশ’।
সকাল ১১টা ৫ মিনিট থেকে চ্যানেল আই চেতনা চত্বরে দিনব্যাপী উৎসব উদ্যাপনের নানা আয়োজন নিয়ে সরাসরি সম্প্রচার হবে ‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’। দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ পর্ব ‘তারকা কথন’।

বিকেল ৩টা ৫ মিনিটে থাকছে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার। এ আয়োজনে প্রচার হবে আবদুল্লাহ মোহাম্মদ সাদের নির্মিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই ও স্বর্ণলতা অভিনীত বিশেষ নাটক ‘বউ চা’।
এ ছাড়া ১ অক্টোবর রাত ৯টা ৩৫ মিনিটে এবং ২ অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘মেমোরি রিওয়াইন্ড’। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘চ্যানেল আইয়ের সাথে সবুজের পথে’। রাত ১২টায় প্রচার হবে ‘আজকের সংবাদপত্র’। এতে অংশ নেবেন চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের সদস্য শাইখ সিরাজ, মুকিত মজুমদার বাবু ও জহির উদ্দিন মাহমুদ মামুন।
-6abce1b6a10e3.jpg)
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের ধারাবাহিকতায় ২ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে এবং ৩ অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এআই নিয়ে বিশেষ আয়োজন ‘ন মানব’।