× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চয়নিকার নির্দেশনায় ‘রিহার্সেল’-এ পার্থ-সাদনিমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৫ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৬ পিএম

পার্থ শেখ,সাদনিমা বিনতে নোমান ও চয়নিকা চৌধুরী। ছবি:আলিফ রিফাত

পার্থ শেখ,সাদনিমা বিনতে নোমান ও চয়নিকা চৌধুরী। ছবি:আলিফ রিফাত

নাট্যনির্মাণে দীর্ঘ পথচলায় চয়নিকা চৌধুরী তৈরি করেছেন নিজের আলাদা একটি অবস্থান। তার নির্মিত নাটকে গল্প, নির্মাণ ও অভিনয়ের সমন্বয়ে দর্শকের কাছে তৈরি হয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। কিংবদন্তি থেকে শুরু করে এই প্রজন্মের অনেক শিল্পীই তার নির্দেশনায় কাজ করেছেন। নির্মাণের ২৫ বছর পূর্তির এই বিশেষ সময়ে আবারও নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন তিনি। আর এবারের আয়োজনে তার সঙ্গে জুটি বেঁধেছেন এই প্রজন্মের দুই পরিচিত মুখ পার্থ শেখ ও সাদনিমা বিনতে নোমান।

পার্থ শেখ ও সাদনিমা বিনতে নোমান।

বাংলাদেশের গুনী, জনপ্রিয় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী তার নির্দেশনা জীবনের রজত জয়ন্তী সময়কাল পার করছেন। দীর্ঘ এই পঁচিশ বছরের পথচলায় তার নির্মিত বহু নাটক জনপ্রিয়তা পেয়েছে যা আজও দর্শক প্রায়শই ইউটিউবেও উপভোগ করেন। বাংলাদেশের কিংবদন্তী অভিনয়শিল্পী থেকে শুরু করে এই প্রজন্মের প্রায় বেশিরভাগ শিল্পীই তার নির্দেশনায় নাটকে অভিনয় করেছেন। যথারীতি এই প্রজন্মের প্রিয় মুখ পার্থ শেখও চয়নিকা চৌধুরীর নির্দেশনায় নাটকে এর আগেও অভিনয় করেছেন। আবারো তিনি চয়নিকা চৌধুরীর নির্দেশনায় ‘রিহার্সেল’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য করেছেন চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। নাটকে পার্থ শেখের সহশিল্পী এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। সাদনিমা এবারই প্রথম চয়নিকা চৌধুরীর নির্দেশনায় অভিনয় করলেন। শিগগিরই এই নাটকটি একটি টিভি চ্যানেলে প্রচারের পর নন্দিত নাট্যকার, গীতিকার মোঃ জামাল হোসেনের ইউটিউব চ্যানেল ‘রঙ্গন এন্টারটেইনম্যান্ট’-এ প্রচার হবে বলে নিশ্চিত করেছেন চয়নিকা চৌধুরী।

পার্থ শেখ বলেন,‘ দিদির সঙ্গে কাজ করাটা আমার কাছে সবসময়ই ভীষণ ভালোলাগার। নির্মাণে দিদির পঁচিশ বছরের পথচলা উপলক্ষ্যে এই নাটক নির্মিত হয়েছে। যে কারণে আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করছি। স্ক্রিপ্টটা খুউব সুন্দর। আর পুরো টিমটা এক কথায দারুণ। যে কারণে কাজ করতে ভীষণ ভালোলাগে আমার।’

সাদনিমা বলেন,‘ অবশ্যই আমার কাছে ভীষণ ভীষণ ভালোলেগেছে দিদির নির্দেশনায় তার নাটকে অভিনয় করার। আগেও তার সঙ্গে কাজ করার কথা ছিলো কিন্তু হয়ে উঠেনি। আর যেহেতু নির্মাণে তার পঁচিশ বছর চলছে এবং সেই উপলক্ষ্যে এই নাটকটি নির্মিত হয়েছে যে কারণে আমি এই নাটকে অভিনয় করাটাকে বিশেষ কিছু মনে করছি এবং একটা আলাদা ভালোলাগাও কাজ করছে নিজের মাঝে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা শ্রদ্ধেয় চয়নিকা দিদির প্রতি।’

চয়নিকা চৌধুরী বলেন,‘ সারা বাংলাদেশের নাটকপ্রেমী দর্শকের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা ভালোবাসা। দর্শকের এই ভালোবাসাই আমার সামনের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা সবসময়। ধন্যবাদ বিশেষত রানা ও সুব্রতকে সবসময় আমার পাশে থাকার জন্য। আমার সন্তান অনন্য প্রতীক চৌধুরীকেও অনেক দোয়া ভালোবাসা, কারণ অনন্য অনেক চমৎকার একটি গল্প লিখেছে, যে গল্পটা আগে কখনো কেউ দেখেনি। সবাই নাটকটি দেখার পর শুধু এতোটুকুই বলবে, আরে এমন হতে পারে!’।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা