× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন গল্পে সুনেহরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩ এএম

সুনেহরা বিনতে কামাল

সুনেহরা বিনতে কামাল

অভিনয়ে নিজের জায়গা তৈরি করে ধারাবাহিকভাবে নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে আসছেন সুনেহরা বিনতে কামাল। বড় ও ছোটপর্দায় বিভিন্ন ধরনের চরিত্রে দেখা গেছে তাকে। ‘নো ডরাই’, ‘অন্তর্জাল’, ‘উৎসব’, ‘দাগী’সহ বিভিন্ন কাজে অভিনয় করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। এবার নতুন নাটক ‘মায়ারে’ দিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন সুনেহরা। 

আরশ খানের সঙ্গে এর আগেও পর্দা ভাগ করেছেন সুনেহরা বিনতে কামাল। তাদের জুটি দর্শকদের মধ্যেও তৈরি করেছে আগ্রহ। এবার নতুন গল্পের নাটক ‘মায়ারে’তে আবারও একসঙ্গে দেখা যাবে এই দুই অভিনয়শিল্পীকে। নতুন এই কাজের মধ্য দিয়ে জুটিটি দর্শকদের সামনে কতটা নতুনভাবে ধরা দেয়Ñ তা নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল। নাটকটি প্রকাশের অপেক্ষায় রয়েছেন তাদের ভক্ত-দর্শকরাও।

‘মায়ারে’তে সুনেহরা ও আরশকে কী ধরনের চরিত্রে দেখা যাবে, তাদের গল্পের বাঁক কোন দিকে যাবেÑ তা এখনই জানা যায়নি। তবে দুজনের নতুন কাজ এবং জুটি দুই মিলিয়ে নাটকটি দর্শকদের আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে তাদের পর্দার রসায়ন নতুন গল্পে কেমনভাবে ফুটে ওঠে, সেটিই দেখার অপেক্ষা।নাটকটি পহেলা অক্টবর এলবিসি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা