× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লং ড্রাইভের তারকারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪০ এএম

লং ড্রাইভের তারকারা

গাড়ির জানালার বাইরে ছুটবে পথ, আর ভেতরে জমবে তারকাদের জীবনের নানা গল্প। দীর্ঘ সাফল্যের পেছনের সংগ্রাম, প্রথম গাড়ি কেনার আনন্দ, বর্তমান গাড়ি নিয়ে অভিজ্ঞতা কিংবা ব্যক্তিজীবনের মজার-অজানা ঘটনাÑ সবকিছুই উঠে আসবে খোলামেলা আড্ডায়। তারকাদের এমন ভিন্নধর্মী গল্পের আয়োজন নিয়ে আসছে নতুন অনুষ্ঠান ‘লং ড্রাইভ’।

অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকছেন মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এতে অতিথি হিসেবে দেখা যাবে ইরফান সাজ্জাদ, বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, কেয়া পায়েলসহ দেশের জনপ্রিয় তারকাদের। গাড়ির ভেতরের এই আড্ডায় তারকাদের পরিচিত গ্ল্যামারাস জীবনের বাইরের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাদের ক্যারিয়ারের পথচলা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতাও হবে আলোচনার অংশ।

‘লং ড্রাইভ’-এর কনসেপ্ট ও পরিচালনায় রয়েছেন সঞ্জয় সমদ্দার। তার ভাষায়, এটি কেবল সাধারণ কোনো সেলিব্রিটি টক শো নয়; বরং তারকাদের জীবনের ভিন্ন এক জার্নির গল্প। সঞ্জয় সমদ্দার বলেন, ‘এখানে মজার সব ঘটনা যেমন স্থান পাবে, তেমনি প্রত্যেক তারকার সফলতার পেছনে নানা সংগ্রামের গল্প রয়েছে। সেগুলোও উঠে আসবে। যদি তারকার প্রথম গাড়ি কেনার কথাই বলা যায়, এর পেছনে সবার সংগ্রামের গল্পটি আলাদা। ভিন্নভাবে আমরা ঘটনা ও গল্পগুলো সাজানোর চেষ্টা করেছি। যেন কার-কাস্ট শোটি দর্শকরা উপভোগ করতে পারেন।’

খুব শিগগির ‘কনটেন্ট স্পেস’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ‘লং ড্রাইভ’ আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হবে। পাশাপাশি স্ট্রিমিং পার্টনার ‘দোয়েল ওটিটি’তেও অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন দর্শকরা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছে আইডিয়া স্পেস। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা