× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপুর অজানা কথন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৯ এএম

অপু বিশ্বাস

অপু বিশ্বাস

ঢালিউডে দীর্ঘ পথচলায় অপু বিশ্বাস শুধু অভিনয় দিয়ে নয়, ব্যক্তিজীবন, ক্যারিয়ার ও নানা সময়ের আলোচনার মধ্য দিয়েও দর্শকদের আগ্রহের কেন্দ্রে থেকেছেন। পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর জীবনের নানা অধ্যায় নিয়ে এবার হয়েছে দীর্ঘ আলাপচারিতা। তারকাজীবনের অভিজ্ঞতা, ব্যক্তিজীবনের কঠিন সময়, সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা এবং সাম্প্রতিক ব্যস্ততাÑ সবকিছু নিয়েই খোলামেলা কথা বলেছেন অপু বিশ্বাস। কোরিওগ্রাফার কাদরী মাহফুজের নতুন পডকাস্ট শো ‘কফি উইথ কাদরী’-এর প্রথম পর্বের অতিথি হয়েছেন তিনি।

অপু

দীর্ঘ আলাপচারিতায় নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের বিভিন্ন অধ্যায়ের কথা তুলে ধরেছেন অপু। তারকা হয়ে ওঠার পর আলোচনায় থাকার বিষয়টিও উঠে আসে কথোপকথনে। অপু বলেন, একজন তারকার হেটার্স থাকা অনেকটা আশীর্বাদের মতো। কারণ তাদের কারণে একজন তারকা আলোচনায় থাকেন। তবে এই আলোচনার পাশাপাশি নেতিবাচক বিষয়, সামাজিক মাধ্যমের ট্রল এবং নেটিজেনদের নানা প্রতিক্রিয়াও তারকাজীবনের অংশ হয়ে ওঠে। এসব প্রসঙ্গেও নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। পাশাপাশি বাবার মৃত্যুর দিনে ঘটে যাওয়া কঠিন অভিজ্ঞতার কথাও স্মরণ করেছেন এই অভিনেত্রী।

নতুন পডকাস্ট অনুষ্ঠান প্রসঙ্গে কাদরী মাহফুজ গণমাধ্যমকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারকাদের স্টাইল ও লুক নিয়ে কাজ করার সুবাদে তাদের সঙ্গে নানা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই তারকাদের ব্যক্তিজীবন, ক্যারিয়ার ও স্টাইল নিয়ে ‘কফি উইথ কাদরী’ আয়োজন করা হয়েছে। প্রথম পর্বে অপু বিশ্বাসকে অতিথি হিসেবে পেয়ে আনন্দিত তিনি। সামনে আরও তারকাকে অনুষ্ঠানে আনার পরিকল্পনা রয়েছে।

অপু 

‘কফি উইথ কাদরী’-এর সেট ডিজাইন করেছেন কবরিয়া চঞ্চল এবং অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ফয়সাল হাসান। এমকেএম মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে অনুষ্ঠানের প্রোমো। প্রযোজক মজহারুল ইসলাম রাজিব জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর একই চ্যানেলে প্রথম পর্বটি প্রকাশ করা হবে।

এদিকে অভিনয়ের ব্যস্ততাও রয়েছে অপু বিশ্বাসের। সম্প্রতি নেপালে কামরুজ্জামান রোমানের ‘শিকার’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে শুটিং স্থগিত করে দেশে ফিরেছে পুরো ইউনিট। ‘শিকার’-এর পাশাপাশি তার হাতে রয়েছে ‘দুর্বার’ ও ‘সিক্রেট’ সিনেমা। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এ ভিন্নভাবে দেখা যাবে তাকে। অপু বিশ্বাস জানিয়েছেন, ‘দুর্বার’ সিনেমায় দুর্বার গতিতেই তাকে দেখা যাবে। ভিন্ন চরিত্র ও ভিন্ন গেটআপে দর্শক তাকে দেখতে পাবেন। অন্যদিকে ‘দুর্বার’-এ তার বিপরীতে সজল এবং ‘সিক্রেট’-এ আদর আজাদ অভিনয় করছেন।

এভাবেই ব্যক্তিজীবনের নানা অধ্যায় পেরিয়ে নতুন কাজ ও নতুন আয়োজন নিয়ে আলোচনায় রয়েছেন অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি নিজের জীবন ও অভিজ্ঞতার গল্পও এবার উঠে এসেছে ‘কফি উইথ কাদরী’-এর আলাপচারিতায়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা