× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক সম্মাননায় রবি চৌধুরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৭ পিএম

আন্তর্জাতিক সম্মাননায় রবি চৌধুরী

গানের মঞ্চে তিন দশকেরও বেশি সময়ের পথচলা সংগীতশিল্পী রবি চৌধুরীর। এবার সংগীতের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নতুন দায়িত্ব পেলেন তিনি। আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের হয়ে আগামী দুই বছরের জন্য শান্তি ও শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন এই শিল্পী। একই সফরে মানবিকতা, নেতৃত্ব ও সামাজিক কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক সম্মাননাও পেয়েছেন তিনি।

জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ত যুক্তরাষ্ট্রের কনসালটেটিভ স্ট্যাটাস সম্পন্ন একটি বেসরকারি প্রতিষ্ঠান এমসিআইএফ। শান্তি, মানবিকতা ও মানুষের ক্ষমতায়নকে মূল কার্যক্রমের প্রতিপাদ্য হিসেবে নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময় রবি চৌধুরীর হাতে দুই বছরের জন্য শান্তি ও শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগপত্র তুলে দেয় এমসিআইএফ।

এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মানবিকতা, নেতৃত্ব ও সামাজিক কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে আন্তর্জাতিক সম্মাননাতেও ভূষিত করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে অনুষ্ঠিত সেলিব্রেটি রেড কার্পেট গালা অন ফ্যাশন উইক অনুষ্ঠানে রবি চৌধুরীকে ‘প্লাটিনাম হুস হু দ্য আলটিমেট ইন অ্যাচিভম্যান্ট’ সম্মাননা দেওয়া হয়। মানবিকতা, নেতৃত্ব, উৎকর্ষ, বৈশ্বিক প্রভাব ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

নতুন দায়িত্ব প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের হয়ে দুই বছর শান্তি ও শুভেচ্ছাদূত হয়ে কাজ করার যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। এই ধরনের দায়িত্ব পাওয়া একজন শিল্পী হিসেবে যেমন সম্মানের, তেমনি গর্বের ও আনন্দের।’

তিনি আরও বলেন, দেশে-বিদেশে মানুষের ভালোবাসা পাওয়াই একজন শিল্পীর সবচেয়ে বড় অর্জন। তবে এই দায়িত্ব ও সম্মাননা তাকে গান গাওয়ার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হতে অনুপ্রেরণা দেবে।

উল্লেখ্য, ১৯৯০ সালের ২৮ মার্চ ‘প্রেম দাও’ অ্যালবামের মাধ্যমে পেশাদার সংগীতজীবন শুরু করেন রবি চৌধুরী। এরপর আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ফ্রান্স, জাপানসহ বিভিন্ন দেশে গান গেয়েছেন তিনি। এখনও নিয়মিত স্টেজে গান করছেন এই শিল্পী।

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা