× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেট্রো রূপে আলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৮ পিএম

রেট্রো রূপে আলিয়া

গ্ল্যামার, অভিব্যক্তি আর পর্দাজুড়ে উপস্থিতির নিজস্ব এক ভাষা রয়েছে আলিয়া ভাটের। চরিত্রের প্রয়োজনে কখনও তাকে দেখা যায় সাদামাটা অবয়বে, আবার কখনও এক ঝলকেই কেড়ে নেন দর্শকের চোখ। এবার সেই চেনা আলিয়াকেই দেখা গেল ভিন্ন এক রূপে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর নতুন পোস্টারে রেট্রো ক্যাবারে অবতারে আলো ছড়িয়েছেন এই বলিউড অভিনেত্রী।

রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পে নির্মিত সিনেমাটিতে রণবীর কাপুরের পাশাপাশি মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভাট। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটিতে আলিয়ার নতুন লুক। পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। আবেদনময়ী রেট্রো সাজে অভিনেত্রীর উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।

নতুন পোস্টারে আলিয়াকে দেখা গেছে একটি চেয়ারে বসে থাকতে। পরনে আকর্ষণীয় স্লিট স্কার্ট, মাথায় বিশেষ ধরনের হেডপিস। রাজকীয় সাজ, আত্মবিশ্বাসী পোজ আর চোখের তীব্র অভিব্যক্তিতে তার লুকে ফুটে উঠেছে রেট্রো আমেজ। পোস্টারটি যেন সিনেমায় তার চরিত্রের রহস্যময় উপস্থিতিরও আভাস দিচ্ছে।

আলিয়ার এই চোখে আটকে যাওয়ার মতো পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নির্মাতা লিখেছেন, ‘আগ ভি, দিলোঁ কি জান ভি!”Ñ অর্থাৎ আগুনও বটে, আবার হৃদয়ের স্পন্দনও।

এর আগে একই সিনেমা থেকে রণবীর কাপুরের ফার্স্ট লুক প্রকাশ পেয়েছিল। তবে আলিয়ার নতুন লুক প্রকাশের পর সিনেমাটি নিয়ে অনুরাগীদের আগ্রহ আরও বেড়েছে। প্রধান তারকাদের লুক উন্মোচনের মধ্য দিয়ে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম এগিয়ে নিচ্ছেন নির্মাতারা।

পিরিয়ড ড্রামার পরিচিত গণ্ডি থেকে বেরিয়ে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ‘লাভ অ্যান্ড ওয়ার’ নির্মাণ করছেন সঞ্জয় লীলা বানসালি। নির্মাতার সঙ্গে এটি আলিয়া ভাটের দ্বিতীয় কাজ। এর আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় বানসালির পরিচালনায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি। এবার আবারও এই নির্মাতার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি ২০২৭ সালের ২১ জানুয়ারি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা