× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওটিটিতে নতুন গল্প

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৯ এএম

ওটিটিতে নতুন গল্প

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা, ওয়েব ফিল্ম ও সিরিজ নিয়ে হাজির হচ্ছে ওটিটি প্লাটফর্মগুলো। নানা দেশের, নানা ভাষার গল্পে বিনোদনের পাশাপাশি দর্শকদের সামনে থাকছে ভিন্ন স্বাদের কনটেন্ট। এ সপ্তাহেও দেশের পাশাপাশি ভারতীয় ও আন্তর্জাতিক বেশকিছু সিনেমা-সিরিজ মুক্তি পেয়েছে। এর মধ্যে আলোচনায় রয়েছে প্রেম, সম্পর্ক, রহস্য, পারিবারিক টানাপড়েন ও অপরাধ জগতের গল্প।

গতকাল ২৫ সেপ্টেম্বর আইস্ক্রিনে মুক্তি পেয়েছে বাংলা ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’। সাদ সালমি নাওভি, লাবণ্য চৌধুরী ও মাসুদ মহিউদ্দিন অভিনীত সিনেমাটির গল্প ধ্রুব ও দিয়াকে ঘিরে। নব্বইয়ের দশকের রোমান্টিক সিনেমা, বিশেষ করে শাহরুখ খান-কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর প্রেমকাহিনী থেকে অনুপ্রাণিত তারা। পুরনো দিনের প্রেমের সঙ্গে বর্তমান সময়ের সম্পর্কের জটিলতার মেলবন্ধনই গল্পের মূল আকর্ষণ।

গত ২৪ সেপ্টেম্বর চরকিতে মুক্তি পেয়েছে ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘মায়ার জঞ্জাল’। অপি করিম, ঋত্বিক চক্রবর্তী ও সোহেল মণ্ডল অভিনীত সিনেমাটি কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে নির্মিত।

অন্যদিকে গত ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হিন্দি সিরিজ ‘শক : ট্রাস্ট নো ওয়ান’। পরিণীতি চোপড়া, জেফার উইঙ্গেট ও সোনি রাজদানের অভিনয়ে সন্তান হারানো এক মায়ের দীর্ঘ অনুসন্ধান ও কাছের মানুষদের লুকানো রহস্য উঠে এসেছে এতে।

আজ ২৬ সেপ্টেম্বর আমাজন প্রাইম ভিডিওতে আসছে হিন্দি সিনেমা ‘ডোন্ট বি শাই’। আরুষি বাজাজ, পীযূষ খাতি ও বিয়াঙ্কা অরোরার অভিনয়ে সম্পর্ক, প্রতিশোধ ও বন্ধুত্বের গল্প দেখা যাবে এতে।

গতকাল ২৫ সেপ্টেম্বর জি ফাইভে মুক্তি পেয়েছে ইয়াশ, কিয়ারা আদভানি, নয়নতারা ও হুমা কুরেশি অভিনীত কন্নড় সিনেমা ‘টক্সিক’। একই সময়ে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ইংরেজি সিরিজ ‘আ ডিফারেন্ট ওয়ার্ল্ড’, যেখানে নিজের পরিচয় তৈরির সংগ্রামে নামা এক তরুণীর গল্প উঠে এসেছে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা