× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন ছন্দে ইধিকা পাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৫ এএম

ইধিকা পাল।

ইধিকা পাল।

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না। তবে অল্প সময়ের মধ্যেই অভিনয়গুণ ও পর্দা উপস্থিতি দিয়ে সেই জায়গা তৈরি করেছেন টালিউডের অভিনেত্রী ইধিকা পাল। একের পর এক জনপ্রিয় নায়কের সঙ্গে কাজ করে এখন দুই বাংলার দর্শকের কাছেই পরিচিত মুখ তিনি। ক্যারিয়ারে একের পর এক নতুন কাজ যুক্ত হওয়ায় ইধিকাকে ঘিরে আগ্রহও বাড়ছে।

ইধিকা 

পশ্চিমবঙ্গের ছোটপর্দায় অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করা ইধিকা বড়পর্দায় অভিষেক করেন বাংলাদেশের সিনেমা ‘প্রিয়তমা’ দিয়ে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে দুই বাংলার দর্শকের নজরে আসেন তিনি। এরপর শাকিবের সঙ্গে ‘বরবাদ’ সিনেমাতেও জুটি বাঁধেন এই অভিনেত্রী। বর্তমানে শাকিব-ইধিকা জুটির আরও একটি সিনেমা ‘নিঃস্ব’ নিয়েও আলোচনা রয়েছে। বাংলাদেশের সিনেমায় শাকিব খানের সঙ্গে একাধিকবার কাজের সুবাদে ইধিকার জনপ্রিয়তা আরও বিস্তৃত হয়েছে।

অন্যদিকে টালিউডেও থেমে নেই তার ব্যস্ততা। দেবের সঙ্গে একাধিক সিনেমায় জুটি বেঁধে ইতোমধ্যে দর্শকের নজর কেড়েছেন ইধিকা। সম্প্রতি নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এতে যিশু সেনগুপ্তের সঙ্গে দেখা যাবে তাকে।

ইধিকা 

এর মধ্যেই ইধিকার নতুন সিনেমা নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। টালিপাড়ার গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিচালক পথিকৃৎ বসুর আগামী সিনেমায় জিৎ-এর বিপরীতে দেখা যেতে পারে ইধিকা পালকে। সিনেমাটি এসকে মুভিজের প্রযোজনায় নির্মিত হওয়ার কথা রয়েছে। অর্থাৎ দেবের পর এবার জিৎ-এর মতো আরেক জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনা তৈরি হয়েছে তার।

তবে সিনেমাটি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রযোজনা সংস্থা, জিৎ কিংবা ইধিকÑ কেউই বিষয়টি নিশ্চিত করেননি। ফলে আপাতত আলোচনার পর্যায়েই রয়েছে খবরটি। সব মিলিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলার সিনেমায় ধারাবাহিকভাবে কাজ করে ইধিকা নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিচ্ছেন নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা