× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনয় বিরতিতে বুবলী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১ এএম

শবনম বুবলী। ছবি: সংগৃহীত

শবনম বুবলী। ছবি: সংগৃহীত

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে আপাতত অভিনয় থেকে খানিকটা দূরে শবনম বুবলী। ব্যক্তিজীবনের এই ব্যস্ততার কারণে থেমে নেই তার অভিনীত সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর কাজ। বুবলীকে ছাড়াই চলতি বছরের শুটিং এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা জাহিদ হোসেন। তবে আগামী জানুয়ারিতে আবারও সিনেমাটির শুটিংয়ে ফেরার কথা রয়েছে এই অভিনেত্রীর।

ইতোমধ্যে সিনেমাটির শুটিং আবার শুরু হয়েছে। কয়েকদিন আগে বুড়িগঙ্গা নদীতে নৌকাবাইচের দৃশ্য ধারণ করা হয়েছে। আগামী মাসে দুর্গাপূজার কিছু দৃশ্যের শুটিং হবে। এসব দৃশ্যে আপাতত থাকছেন না বুবলী। তার অংশ বাদ রেখেই পরিবেশ ও অন্যান্য চরিত্রের দৃশ্যগুলো ধারণ করবেন নির্মাতা।

 বুবলী

জাহিদ হোসেন জানিয়েছেন, চলতি বছর বুবলীকে ছাড়াই সিনেমাটির শুটিং চালিয়ে যাবেন তিনি। জানুয়ারিতে ঢাকেশ্বরী মন্দিরে বুবলীর অংশের দৃশ্যধারণের পরিকল্পনা রয়েছে। পূজার আবহের কিছু দৃশ্যে বুবলীর উপস্থিতি প্রয়োজন হলেও আপাতত সেসব দৃশ্যের পরিবেশগত অংশ ধারণ করে রাখা হবে। একই সময়ে বুবলীর বান্ধবীর চরিত্রে অভিনয় করা শিল্পীর দৃশ্যও ধারণ করা হবে।

এখন পর্যন্ত ‘ঢাকাইয়া দেবদাস’-এর প্রায় ২০ থেকে ২৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি অংশ টানা শুটিংয়ের মাধ্যমে শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতার। সিনেমাটিতে বুবলীর সঙ্গে অভিনয় করছেন আদর আজাদ ও মামনুর রশিদ অপু। আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর হাসান জর্জ, তারিক আনাম খান, মিশা সওদাগর, দীপা খন্দকার, রোজী সিদ্দিকী ও দিলারা জামানসহ অনেকে।

পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে মহরম, ইফতার বাজার, ঈদ মিছিল ও কোরবানির ঈদের নানা দৃশ্যের পাশাপাশি পুরান ঢাকার ঐতিহ্যবাহী গানও উঠে আসবে। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের কোরবানির ঈদের পর সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি দেশের বাইরের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা