× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দর্শকহৃদয়ে ইয়াশ-বাসার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৭ পিএম

দর্শকহৃদয়ে ইয়াশ-বাসার

অভিনয়ের জগতে জনপ্রিয়তা শুধু নিয়মিত পর্দায় উপস্থিতির ওপর নির্ভর করে না, দর্শকের মনে স্থায়ী হয়ে ওঠাটাই সেখানে সবচেয়ে বড় অর্জন। সেই জায়গাটিই ধীরে ধীরে নিজেদের করে নিয়েছেন বর্তমান প্রজন্মের দুই অভিনেতা ইয়াশ রোহান ও খায়রুল বাসার। ভিন্নধর্মী চরিত্রে অভিনয়, স্বাভাবিক অভিনয়শৈলী ও পর্দায় নিজেদের স্বতন্ত্র উপস্থিতি দিয়ে তারা এখন দর্শকের পছন্দের তালিকায়। নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করে দুজনই পেয়েছেন প্রশংসা।

ইমরাউল রাফাতের ‘কাবিননামা’ ও ‘ওয়ারিশ’-এ সাম্প্রতিক সময়ে ইয়াশ রোহানের অভিনয় দর্শকের নজর কেড়েছে। অন্যদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এ অভিনয় করে আলোচনায় এসেছেন খায়রুল বাসার। ‘ভেজা চোখ’, ‘অভিযান’, ‘ডিয়ার ফ্যামিলি’ ও ‘পথহারা মন’-এর মতো নাটকেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

অভিনয় জীবনের বর্তমান অবস্থান নিয়ে ইয়াশ রোহান বলেন, ‘সত্যি বলতে আমি একটুও সন্তুষ্ট না। আমি আরও অনেকদূর যেতে চাই। এখনও অনেক পথ পাড়ি দেওয়া বাকি। আমি মনে করি যে এখনও আরও অনেক কিছু অর্জন করা বাকি। সেই চেষ্টাই করে যাচ্ছি, জানি না কতটুকু করতে পারব।’

অন্যদিকে খায়রুল বাসার বলেন, ‘নিজের অবস্থান কী সেটা জানি না, তবে আমার মনে হয় এখন অনেকেই জানেন যে, এই ছেলেটা অভিনয় করে। কিন্তু আমার মনে হয় আমি কিছু ভালো কাজ করেছি, তবে এই কাজের সংখ্যা আরও বাড়ুক। সত্যি বলতে, আমার সব সময় মনে হয় আমাদের আরও ভালো পরিচালক এবং নাট্যরচয়িতা দরকার এবং তাদের পৃষ্ঠপোষকতার জন্য আরও ভালো প্রযোজক দরকার। কারণ ভালো পরিচালক, নাট্যকার বাড়লে আমাদের আরও ভালো কাজ করার সুযোগ সৃষ্টি হবে। আর সব সময়ই আমি আশা রাখি যেন ভালো কাজ করার সুযোগটা পাই।’

দর্শকের ভালোবাসায় নিজেদের অবস্থান তৈরি করা এই দুই অভিনেতার কথাতেই উঠে আসে আরও ভালো কাজের প্রত্যাশা। জনপ্রিয়তার পাশাপাশি অভিনয়ে আরও পরিণত হওয়ার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন ইয়াশ রোহান ও খায়রুল বাসার।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা