× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মথুরা’

অধরা ভালোবাসার সুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৫ পিএম

অধরা ভালোবাসার সুর

দুটি মন হয়তো একসূত্রে বাঁধা, কিন্তু বাস্তবে তাদের জীবন বয়ে চলে ভিন্ন দুই পথে। কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর পঞ্চম গান ‘মথুরা’ এমনই এক গভীর ও অপূর্ণ ভালোবাসার প্রতি নিবেদিত সেমি-ক্লাসিক্যাল সুর।

ঠিক যেন সমান্তরাল দুটি রেখা; পাশাপাশি চলতে থাকে, পরস্পরকে দেখাও যায়, কিন্তু কখনও এক হওয়ার সুযোগ মেলে না। রাধা-কৃষ্ণ, রোমিও-জুলিয়েট কিংবা লায়লা-মজনুর গল্পে যুগে যুগে বেঁচে থাকা সেই আকুলতাই যেন ধরা দিয়েছে এই গানেÑ যা কখনও এই জীবনে বাস্তবে রূপ নেয়নি, তা-ই তো অমর হয়ে থাকে স্মৃতিতে, কবিতায় আর সুরের মাঝে। 

অঙ্কন কুমার রায়ের কথা ও সুরে ‘মথুরা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা ও অঙ্কন নিজেই। আর গানটির সংগীত আয়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। তাদের সম্মিলিত পরিবেশনায় ফুটে উঠেছে বিরহের ব্যাকুলতা, মনের না-বলা কথা আর চিরদিন বেঁচে থাকা এক ভালোবাসার গল্প।

গল্প শেষ হয়ে যাওয়ার পরও সেই অনুভূতির রেশ রেখে যায় ‘মথুরা’। জীবনের পথ কখনও এক না হলেও দুটি হৃদয়ে যে প্রেম রয়ে যায়, তা-ই যেন সবচেয়ে দীর্ঘস্থায়ী ‘রিয়েল ম্যাজিক’।

‘মথুরা’ গানটি কোক স্টুডিও বাংলার সব ডিজিটাল স্ট্রিমিং প্লাটফর্ম এবং অফিসিয়াল চ্যানেলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পাওয়া যাচ্ছে ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা