× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপস্থাপনায় রশ্নির রোশনাই

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ১৩:৩৫ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ১৩:৫১ পিএম

উপস্থাপনায় রশ্নির রোশনাই

শোবিজের অন্যতম একটি মাধ্যম উপস্থাপনা। কথা বলাই যেখানে শিল্প। বিশ্বজুড়ে অনেক শিল্পীর জন্ম হয়েছে উপস্থাপনার মঞ্চে। একজন দক্ষ উপস্থাপকের আলোয় রঙিন হয়ে ওঠে আয়োজনগুলো। অস্কারের মতো চলচ্চিত্রের আন্তর্জাতিক প্লাটফর্মেও তাই সবার দৃষ্টি থাকে, উপস্থাপনায় কে থাকছেন। এ দেশের শোবিজে এই শিল্পের আঙিনায় আলোচিত নবাগত মুখ সাদিয়া রশ্নি সূচনা। 

বিভিন্ন টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি সাংস্কৃতিক ও করপোরেট ইভেন্টেও উপস্থাপনায় আস্থা অর্জন করেছেন। 

একটা সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমা দেখতে আসতেন তিনি। বন্ধু, স্বজনদের নিয়ে সিনেমা দেখবেন বলে ক্লাস ও অন্যান্য হাতের কাজ আগেই সেরে নিতেন। উৎসবমুখর পরিবেশে দেশ-বিদেশের কলাকুশলীদের উপস্থিতিতে তাদেরই সিনেমা দেখার চমৎকার সুযোগটি মিস করতে চাইতেন না। আর সেই ফেস্টিভ্যালেই গত বছর প্রথম অফিসিয়াল হোস্ট হিসেবে কাজের সুযোগ পান বর্তমান সময়ের তরুণ উপস্থাপক সাদিয়া রশ্নি সূচনা। 

গত বছরের ধারাবাহিকতায় এবারে দ্বিতীয়বারের মতো সিনেমা জগতের সম্মানজনক এই মঞ্চে উপস্থাপক হিসেবে দাঁড়াবেন সূচনা। এ বিষয়ে সূচনা বলেন, ‘বছরে একবারই এই বিশাল আয়োজন হয়। সবাই অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। পুরো আয়োজনে আমার সামনে থাকবেন দেশ-বিদেশের অসংখ্য সিনেমাপ্রেমীরা। বিষয়টি নিঃসন্দেহে আনন্দের, অনেকটা স্বপ্নের মতো।’

সূচনা তার ক্যারিয়ারের গল্প বলতে গিয়ে জানান, ২০২০ সালে একটি টিভি অনুষ্ঠানে ‘চায়না বাংলাদেশ ইয়ুথ ক্যাম্প’-এর অনুভূতির কথা অতিথি হয়ে জানাতে এসে সেই অনুষ্ঠানেই উপস্থাপক হবার প্রস্তাব পান সূচনা। সেসময় গ্র্যাজুয়েশন শেষ না হওয়ায় কিছুদিন সময় নেন। অতঃপর গেল বছরের মার্চে সেই অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে যুক্ত হন। গেস্ট থেকে হোস্ট হওয়া সূচনা পরবর্তীতে উপস্থাপক হিসেবে নিজের পরিচয় গড়তে খুব বেশি সময় নেননি। স্পষ্ট উচ্চারণ, নান্দনিক পরিবেশনা ও পরিশ্রম দিয়ে সদর্পে এগিয়ে চলেছেন।

এ বছর ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসছেন ওপার বাংলার গুণী অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও শ্রীলেখা মিত্র। দেশ বিদেশের অন্যান্য সিনেমাপ্রেমীদের সাথে তাদের উপস্থিতি এই আয়োজনে ভিন্নমাত্রা যোগ করবে বলে মনে করেন অনুষ্ঠানের উপস্থাপক সূচনা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা