× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবীর সুমনকে ট্রিবিউট করে কনসার্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৫ পিএম

 কবীর সুমনকে ট্রিবিউট করে কনসার্ট

পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের শ্রোতাদের কাছেও সমান জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। বিভিন্ন সময়ে বাংলাদেশ ও এ দেশের মানুষের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন তিনি। আর তার সেই ভালোবাসার প্রতিদানও দিয়েছেন এ দেশের শ্রোতারা। বাংলাদেশে যতবার গান শোনাতে এসেছেন, প্রতিবারই তাকে ঘিরে তৈরি হয়েছে শ্রোতাদের ব্যাপক আগ্রহ।

এবার কবীর সুমনের গান ও সৃষ্টিকে শ্রদ্ধা জানিয়ে রাজধানীতে আয়োজন করা হচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট। তবে আয়োজনে উপস্থিত থাকবেন না কবীর সুমন। আগামী ২ অক্টোবর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে কনসার্টটি। কবীর সুমনের একটি গানের শিরোনাম থেকে আয়োজনটির নাম রাখা হয়েছে ‘হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে’।

কনসার্টে কবীর সুমনের গান পরিবেশন করবেন দেশের তিন সিঙ্গার-সংরাইটার অটামনাল মুন, রেজাউল করিম লিমন ও নাহিদ হাসান। পাশাপাশি তারা নিজেদের গানও শোনাবেন। আয়োজনটি করছে গায়ক-গীতিকার জয় শাহরিয়ারের প্রতিষ্ঠান আজব কারখানা।

জয় শাহরিয়ার একটি গণমাধ্যমকে বলেন, যাদের গান শুনে সিঙ্গার-সংরাইটাররা অনুপ্রেরণা পান, কবীর সুমন তাদের অন্যতম। তাই তার গান গাওয়ার পাশাপাশি নিজেদের গানও তাকে উৎসর্গ করবেন শিল্পীরা। তার ভাষ্য, এটি কেবল কাভার শো নয়; বরং যাদের গান শুনে তারা গান করেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি আয়োজন।

এর আগে গত জুলাইয়ে অঞ্জন দত্তকে ট্রিবিউট করে কনসার্ট আয়োজন করেছিল আজব কারখানা। ভবিষ্যতে সঞ্জীব চৌধুরী, নচিকেতা চক্রবর্তী, গৌতম চট্টোপাধ্যায় ও মাকসুদুল হকের মতো সিঙ্গার-সংরাইটারদের নিয়েও ধারাবাহিকভাবে এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আগামী ২ অক্টোবর সন্ধ্যা ৭টায় শুরু হবে কনসার্ট। টিকিটের দাম ৭০০ টাকা (আর্লি বার্ড) ও ১ হাজার টাকা (অন স্পট)।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা