× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঁকা কথার সোজা জবাব ক্যাটরিনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১২:০২ পিএম

বাঁকা কথার সোজা জবাব ক্যাটরিনার

মাতৃত্ব জীবনে যেমন নতুন অধ্যায় যোগ করে, তেমনি বদলে দেয় নিজের প্রতি দেখার দৃষ্টিভঙ্গিও। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ক্ষেত্রেও যেন তেমনটাই ঘটেছে। মা হওয়ার পর স্বাভাবিকভাবেই তার চেহারা ও স্বাস্থ্যে এসেছে কিছু পরিবর্তন। সম্প্রতি এক অনুষ্ঠানে তার পরিবর্তিত চেহারা প্রকাশ্যে আসার পর তা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও কটাক্ষ। তবে এসব সমালোচনার সরাসরি জবাব না দিয়ে নিজের ত্বক ও সৌন্দর্যচর্চার অভিজ্ঞতার কথাই জানিয়েছেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, মা হওয়ার পর তার ত্বক আরও সংবেদনশীল হয়ে উঠেছিল। ফলে নিজের ত্বকের জন্য কোন প্রসাধনী উপযোগী, তা বুঝতে তাকে বেশ সময় দিতে হয়েছে।

অভিনেত্রীর ভাষায়, ‘মা হওয়ার পর আমার ত্বক আরও সংবেদনশীল হয়ে গিয়েছিল। তাই সময়টা বেশ কঠিন ছিল। কোন প্রসাধনী আমার ত্বকের জন্য ভালো কাজ করছে, সেটা আমাকে বুঝতে হয়েছে। আমি এমন জিনিস খুঁজছিলাম, যেগুলো ত্বককে আরাম দেয়, প্রশান্ত রাখে এবং আগের আবহ ফিরিয়ে আনে।’

মাতৃত্বের পর সৌন্দর্য নিয়ে ক্যাটরিনার ভাবনাতেও এসেছে পরিবর্তন। ক্যারিয়ারের শুরুর দিকে সৌন্দর্য কেমন হওয়া উচিতÑ এ নিয়ে প্রচলিত নানা ধারণার মধ্যে ছিলেন তিনিও। তবে সময়ের সঙ্গে সেই ধারণা বদলেছে বলে জানান অভিনেত্রী।

ক্যাটরিনা বলেন, এখন অনেক পরিবর্তন এসেছে। মডেলিং ও অভিনয়ের ক্যারিয়ারের শুরুতে সৌন্দর্য কেমন হওয়া উচিত, তা নিয়ে অনেক ধরনের প্রচলিত ধারণা ছিল। এখন আমার কাছে সবচেয়ে ভালো উপস্থিতি মানে হলো সবচেয়ে ভালো অনুভব করা। আর সেটা আসে নিজেকে সামগ্রিকভাবে যত্ন নেওয়া থেকে। সৌন্দর্য এখন আর শুধু বাহ্যিক চেহারার মধ্যে সীমাবদ্ধ নয়। নিজের ভেতরের প্রশান্তি ও সামগ্রিক যত্নকেই তিনি গুরুত্ব দিচ্ছেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা