× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঁটাতারের ওপারে ‘ডাঙগোয়াল’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৮ পিএম

কাঁটাতারের ওপারে ‘ডাঙগোয়াল’

সীমান্ত মানেই শুধু কাঁটাতার কিংবা দুই দেশের বিভাজনরেখা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের জীবন, টিকে থাকার সংগ্রাম, চোরাচালান এবং নানা বাস্তবতার গল্প। সেই সীমান্তঘেঁষা জীবনের অন্ধকার ও টানাপোড়েনের গল্পই উঠে এসেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাঙগোয়াল’-এ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে তুলে ধরা হয়েছে সীমান্ত এলাকার মানুষের জীবন ও চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়ার নেপথ্যের বাস্তবতা।

লালমনিরহাটের সাংস্কৃতিককর্মী শাহীদুজ্জামান লাবলুর জীবনের সত্য ঘটনা অবলম্বনে ‘ডাঙগোয়াল’ নির্মাণ করেছেন জ্যোতির্ময় রায়। সীমান্ত এলাকায় গরু, চোরাইপণ্য কিংবা মানুষ পারাপারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্থানীয়ভাবে ‘ডাঙগোয়াল’ নামে ডাকা হয়। সিনেমাটির নামও নেওয়া হয়েছে সেই স্থানীয় শব্দ থেকেই।

চলচ্চিত্রটির পটভূমি প্রসঙ্গে নির্মাতা জ্যোতির্ময় রায় বলেন, দীর্ঘদিন ধরেই ছিটমহল ও সীমান্তের ঘটনা নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল তার। লাবলু ভাইয়ের একটি নাটক দেখার পর তার সঙ্গে পরিচয় হয়। পরে শাহীদুজ্জামান লাবলু নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা নির্মাতার সঙ্গে শেয়ার করেন। সেই ঘটনা এবং তা নিয়ে নাটক লেখার সময় তার ভেতরের মানসিক টানাপোড়েন থেকেই ‘ডাঙগোয়াল’-এর গল্পের জন্ম।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপক কুমার গোস্বামী, দিলরুবা দোয়েল, শাহানা সুমি, উজ্জ্বল মিয়া, বিধান রায়সহ ভাটিবাড়ি লোক নাট্যদলের সদস্যরা।

নির্মাতা জানান, ‘ডাঙগোয়াল’ আপাতত বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর প্রস্তুতি চলছে। উৎসবপর্ব শেষে সিনেমাটি ওটিটি প্লাটফর্ম কিংবা ইউটিউবে দর্শকদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা