× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনয়ে অনন্য হতে চান পারিশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২২ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১২ পিএম

অভিনেত্রী পারিশা জান্নাত।

অভিনেত্রী পারিশা জান্নাত।

ছোটবেলায় আইনজীবী হওয়ার স্বপ্ন দেখলেও সময়ের সঙ্গে বদলে যায় পারিশা জান্নাতের ইচ্ছা। অভিনয়ের প্রতি তৈরি হয় গভীর আগ্রহ। সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে নাটকের জগতে নিজের জায়গা তৈরি করছেন এই অভিনেত্রী। ভিন্নধর্মী গল্প ও চরিত্রে নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন তিনি। তবে শুধু দর্শকের পছন্দের অভিনেত্রী হয়ে থেমে থাকতে চান না; অভিনয়ে নিজস্ব স্বাক্ষর তৈরি করে অনন্য হয়ে উঠতে চান পারিশা।

ইতোমধ্যে মাসুদ রানা অনিকের ‘নিমক হারাম’ ও মাহমুদুল হাসান রানার ‘স্বার্থপর’ নাটকের কাজ শেষ করেছেন তিনি। ///পাশাপাশি আরটিভিতে সঞ্জিত সরকারের ‘ম্যানেজ মাস্টার’ ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হয়েছেন। নতুন কাজগুলো নিয়ে বেশ উচ্ছ্বসিত পারিশা।

পারিশা বলেন, ‘এরই মধ্যে যে নাটকগুলোর কাজ শেষ করেছি, প্রতিটি নাটকের গল্প খুব সুন্দর। অভিনয় করে আমি তৃপ্ত। তবে আগামীতে আরও ভালো গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই। নিজেকে একজন নিখুঁত অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের অনেক সিনিয়র শিল্পী অভিনয়ে আলাদা সিগনেচার সৃষ্টি করেছেন। আমিও ঠিক তেমনটাই করতে চাই। অভিনয়ে অনবদ্য, অনন্য হয়ে উঠতে চাই।’

অভিনয় জীবনের শুরুতেই ‘বউ বাছাই’, ‘নিষ্ঠুর’, ‘এ কেমন বিয়ে’, ‘চালাক জামাই’, ‘প্রবাসীর ইলেকশন’ ও ‘দুর্নাম’Ñ এর মতো নাটকে অভিনয় করেছেন পারিশা। প্রতিটি কাজেই ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছেন তিনি। এদিকে আজ পারিশার জন্মদিন। বিশেষ কোনো আয়োজন নয়, মায়ের সঙ্গেই দিনটি কাটাতে চান এই অভিনেত্রী। 

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা