× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন দিপবীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৩ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শনিবার একটি যৌথ পোস্টে দ্বিতীয় সন্তানের আগমনের কথা ঘোষণা করেন রণবীর-দিপীকা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শনিবার একটি যৌথ পোস্টে দ্বিতীয় সন্তানের আগমনের কথা ঘোষণা করেন রণবীর-দিপীকা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দিপীকা পাডুকোন ও রণবীর সিং। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শনিবার একটি যৌথ পোস্টে দ্বিতীয় সন্তানের আগমনের কথা ঘোষণা করেন রণবীর-দিপীকা। 

সেই পোস্টে নিজেদের দ্বিতীয় সন্তান- এক কন্যাসন্তানের জন্মের খবর জানিয়েছেন তারা।

ইনস্টাগ্রাম পোস্টে প্রকাশিত একটি ছবিতে এক ছোট্ট শিশুর পায়ের ছাপ ছিল এবং তার নিচে রণবীর, দীপিকা ও দুয়ার নাম ছিল। সঙ্গে লিখা ছিল ১৯/৯/২০২৬ তারিখটি। পায়ের ছাপের ওপর লেখা ছিল ‘ওয়েলকাম বেবি গার্ল’।

শুক্রবার সিদ্ধিবিনায়কে দেখা গিয়েছিলে সস্ত্রীক রণবীরকে। সেই ঘটনার ছোট ছোট ভিডিওর দেখা মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথম প্রেগন্যান্সির সময়ও হাসপাতালে ভর্তির আগে সিদ্ধিবিনায়ক দর্শন করেছিলেন দীপবীর। সেই হিসেবেই দুইয়ে দুইয়ে চার করেছিল অনুরাগীরা। শনিবার বিকাল হতেই সেই ভাবনা বাস্তবায়িত হলো।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা