× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুভ জন্মদিন

স্বপ্নের নায়ক সালমান শাহ

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫২ এএম

সালমান শাহ

সালমান শাহ

আজ স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন। বাংলাদেশের চলচ্চিত্রে কিছু তারকা আসেন, যারা শুধু অভিনয় করেন নাÑ নিজের সময়কে ছাপিয়ে হয়ে ওঠেন একটি প্রজন্মের আবেগ। সালমান শাহ তেমনই এক নাম। নব্বইয়ের দশকে পর্দায় তার উপস্থিতি ছিল একেবারেই আলাদা।

অভিনয়ের স্বতন্ত্র ভঙ্গি, সংলাপ বলার ধরন, ফ্যাশন ও পর্দার ব্যক্তিত্বÑ সব মিলিয়ে অল্প সময়েই দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন তিনি। তার অভিনয়জীবন ছিল খুবই সংক্ষিপ্ত। কিন্তু সেই সময়েই রেখে গেছেন এমন এক জনপ্রিয়তা, যা মৃত্যুর পরও কমেনি। আজও বাংলা চলচ্চিত্রের দর্শকের কাছে প্রিয় নায়ক হিসেবেই উচ্চারিত হয় তার নাম।

সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। অভিনয়ের শুরুটা চলচ্চিত্র দিয়ে নয়, টেলিভিশন নাটকে। পরে বড়পর্দায় অভিষেক হয় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটি তাকে রাতারাতি দর্শকের কাছে পরিচিত করে তোলে। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন সালমান শাহ। বিশেষ করে শাবনূরের সঙ্গে তার জুটি দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে সালমান শাহ অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘বিক্ষোভ’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘প্রিয়জন’সহ বেশ কয়েকটি সিনেমা দর্শকের কাছে জনপ্রিয়তা পায়। তার অভিনয়, পোশাক ও চুলের স্টাইলও সে সময় তরুণদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল। ফলে তিনি শুধু একজন জনপ্রিয় চলচ্চিত্র নায়কই ছিলেন না, নব্বইয়ের দশকের তরুণদের ফ্যাশন ও সংস্কৃতিরও একটি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন সালমান শাহ। তার আকস্মিক মৃত্যু চলচ্চিত্রাঙ্গন ও দর্শকের মধ্যে গভীর শোকের সৃষ্টি করে। এরপর কেটে গেছে বহু বছর। কিন্তু তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এখনও টেলিভিশনে তার সিনেমা প্রচার হলে দর্শকের আগ্রহ তৈরি হয়; প্রজন্মের পর প্রজন্মের চলচ্চিত্রপ্রেমীদের কাছে তিনি থেকে গেছেন স্বপ্নের নায়ক হয়ে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা