× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মদিনে কালজয়ী সুচন্দা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪১ এএম

কোহিনূর আক্তার সুচন্দা

কোহিনূর আক্তার সুচন্দা

বাংলাদেশের চলচ্চিত্রের সোনালি সময়ের সঙ্গে যে নামগুলো অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে, কোহিনূর আক্তার সুচন্দা তাদের অন্যতম। অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়ার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন নিজের স্বতন্ত্র ছাপ। ষাটের দশকে অভিনয়জীবন শুরু করা এই অভিনেত্রী সময়ের সঙ্গে হয়ে উঠেছেন ঢাকাই চলচ্চিত্রের এক কালজয়ী মুখ। আজ এই কালজয়ী অভিনেত্রীর জন্মদিন। 

সুচন্দার পারিবারিক পরিমণ্ডলও চলচ্চিত্রাঙ্গনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তার ছোট বোন ববিতা ও চম্পা দুজনই ঢালিউডের পরিচিত অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও সুচন্দার রয়েছে গুরুত্বপূর্ণ পরিচয়। ২০০৮ সালে ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রটি পরিচালনার জন্য শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

জন্মদিন উপলক্ষে এবার সুচন্দাকে নিয়ে বিশেষ আয়োজন থাকছে চ্যানেল আইয়ে। ‘জন্মদিনে কালজয়ী সুচন্দা’ শিরোনামের অনুষ্ঠানটিতে একান্ত আলাপচারিতায় নিজের দীর্ঘ চলচ্চিত্রজীবনের নানা অধ্যায় তুলে ধরবেন এই অভিনেত্রী। চলচ্চিত্রে তার আগমন, অভিনয় থেকে পরিচালক হয়ে ওঠার গল্পসহ উঠে এসেছে নির্মাতা ও কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হানকে ঘিরে নানা জানা-অজানা বিষয়।

অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন সিনিয়র সাংবাদিক আবদুর রহমান। সুচন্দার জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানটি প্রচার হবে আজ ১৯ সেপ্টেম্বর, বিকাল সাড়ে ৫টায় চ্যানেল আইতে।

ষাটের দশকে অভিনয়ের মধ্য দিয়ে যে যাত্রা শুরু করেছিলেন সুচন্দা, সেই পথচলায় অভিনয়ের পাশাপাশি নির্মাণেও নিজের সক্ষমতার স্বাক্ষর রেখেছেন। জন্মদিনে তার দীর্ঘ চলচ্চিত্রজীবনের নানা অধ্যায় নিয়ে আয়োজিত এই অনুষ্ঠান দর্শকদের সামনে তুলে ধরবে তার কর্মজীবনের কিছু স্মরণীয় গল্প।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা