× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্র্যাড পিটের ‘হার্ট অব দ্য বিস্ট’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৪ পিএম

ব্র্যাড পিটের ‘হার্ট অব দ্য বিস্ট’

বিপদ কখনও একা আসে না। তার সঙ্গে থাকে ভয়, অনিশ্চয়তা আর বেঁচে থাকার কঠিন পরীক্ষা। এমনই এক চরম পরিস্থিতিতে বন্য প্রকৃতির বিরুদ্ধে লড়াইয়ে নামতে দেখা যাবে হলিউড সুপারস্টার ব্র্যাড পিটকে। মুক্তি পেয়েছে তার নতুন সারভাইভাল থ্রিলার সিনেমা ‘হার্ট অব দ্য বিস্ট’-এর ট্রেলার। বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

প্যারামাউন্ট পিকচার্স গত বৃহস্পতিবার তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছে সিনেমাটির ট্রেলার। এতে ব্র্যাড পিটকে দেখা গেছে সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের সাবেক সদস্য ‘জেমস বেলমন্ট’ চরিত্রে।

ট্রেলারে দেখা যায়, আলাস্কার গভীর অরণ্যে বিমান দুর্ঘটনার পর সভ্য জগতে ফিরে আসার কঠিন লড়াই শুরু হয় জেমসের। চারপাশে প্রতিকূল পরিবেশ আর নানা বিপদের মধ্যে তার একমাত্র সঙ্গী হয়ে ওঠে ‘ওডিন’ নামে একটি অবসরপ্রাপ্ত সার্ভিস কুকুর।

বেঁচে থাকার এই লড়াইয়ে ওডিন শুধু বন্য পরিবেশের বিপদ থেকে জেমসকে রক্ষা করে না, বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হওয়ার পরও তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায়। ট্রেলারে ব্র্যাড পিটের একটি সংলাপও দর্শকদের নজর কেড়েছে। সেখানে তিনি বলেন, ‘লড়াইয়ে কুকুরের আকার বড় কথা নয়, বরং কুকুরের ভেতরের লড়াই করার মানসিকতাটাই আসল।’

সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা ডেভিড আয়ার। এর আগে ২০১৪ সালে ব্যবসা সফল ‘ফিউরি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন ব্র্যাড পিট ও ডেভিড আয়ার। দীর্ঘ এক দশক পর ‘হার্ট অব দ্য বিস্ট’-এর মাধ্যমে আবারও পর্দায় ফিরছে এই সফল জুটি। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা