× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘গল্প-চরিত্র পছন্দ হলে তবেই কাজ করি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৪ পিএম

‘গল্প-চরিত্র পছন্দ হলে তবেই কাজ করি’

বয়সের এই পর্যায়েও অভিনয়ে সরব দিলারা জামান। দীপ্ত টিভির ধারাবাহিক ‘রূপনগর’-এর শেষ লটের শুটিং শেষ করেছেন তিনি। পাশাপাশি নতুন আরও একটি ধারাবাহিকের প্রথম লটের কাজও শেষ হয়েছে; অক্টোবরে দ্বিতীয় লটে ফিরবেন। আগামী ১৯ সেপ্টেম্বর রাজ্জাক রাজের পরিচালনায় ‘তোমাকে যাবে না ভোলা’ নাটকের শুটিং করবেন দিলারা জামান।

তরিকুল ইসলাম তারেকের গল্পে এতে অভিনয় করবেন কয়েকজন নতুন শিল্পীও। ২৭ ও ২৮ সেপ্টেম্বর মহিন খানের একটি নাটকে কাজ করার কথা রয়েছে তার। অক্টোবরে মাবরুর রশীদ বান্নাহর ‘শেষ বিকেলের গল্প’-এর দ্বিতীয় লটের কাজ শুরু করবেন তিনি।

দিলারা জামান বলেন, ‘এখন আর টানা কাজ করা সম্ভব হয় না। শরীর ভালো থাকলে এবং গল্প-চরিত্র পছন্দ হলেই কাজ করি। ‘তোমাকে যাবে না ভোলা’র গল্পটি ভালো লেগেছে। আশা করছি কাজটিও ভালো হবে।’ এদিকে ইউটিউবে প্রকাশিত তার অভিনীত রাহাত কবিরের ‘দাদী ভয়ংকর’ নাটকটি ইতোমধ্যে ২০ লাখের বেশি ভিউ পেয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন আবুল হায়াত, আরশ খান, উর্বীসহ অনেকে। নির্মাতা রাহাত কবির দর্শকের সাড়ার জন্য শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা