× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টরন্টোতে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩২ পিএম

টরন্টোতে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে জায়গা করে ইতিহাস গড়ার পর এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও (টিআইএফএফ) প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ইতিহাস গড়ে সিনেমাটি।

ভেনিসের সেই অর্জনের পর এবার টরন্টোতে সিনেমাটির তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে প্রথম প্রদর্শনীটি ১৬ সেপ্টেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় প্রদর্শনী রাত ১০টায় টিআইএফএফ লাইটবক্সের সিনেমা-৪-এ হয়েছে। তৃতীয় ও শেষ প্রদর্শনীটি হবে আগামী ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৫ মিনিটে স্কশিয়াব্যাংক থিয়েটারের সিনেমা-৭-এ।

আন্তর্জাতিক দুই গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের মধ্য দিয়ে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বাংলাদেশের সিনেমাকে বৈশ্বিক দর্শকের সামনে তুলে ধরছে। ভেনিসে ‘অরিজোন্তি’ বিভাগে নির্বাচিত হওয়া ছিল সিনেমাটির জন্য বিশেষ অর্জন। এবার টরন্টোর মতো আরেকটি মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হওয়ায় সিনেমাটিকে ঘিরে আগ্রহ আরও বাড়ছে।

মনস্তাত্ত্বিক হরর ঘরানার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্প সমকালীন ঢাকাকে ঘিরে। অতিপ্রাকৃত আবহের মধ্য দিয়ে সিনেমাটিতে সৌন্দর্য, নারীত্ব, বিয়ে এবং সমাজের নানা প্রত্যাশার বিষয় তুলে ধরা হয়েছে। ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর এই সিনেমা আন্তর্জাতিক উৎসবের দর্শকদের সামনে বাংলাদেশের সমকালীন সমাজ ও সংস্কৃতির একটি আলাদা চিত্রও তুলে ধরছে।

ভেনিসের ঐতিহাসিক অর্জনের পর টরন্টোতে প্রদর্শনের মধ্য দিয়ে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর আন্তর্জাতিক যাত্রায় যুক্ত হলো নতুন আরেকটি অধ্যায়। 

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা