× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পথিক নবীর ‘ও পাখি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৮ এএম

পথিক নবী

পথিক নবী

কিছু কণ্ঠ সময়ের সঙ্গে হারিয়ে যায় না, বরং দীর্ঘ নীরবতার পরও শ্রোতার মনে নতুন করে সাড়া জাগায়। জনপ্রিয় কণ্ঠশিল্পী পথিক নবীর কণ্ঠও তেমনই। দীর্ঘ বিরতির পর নতুন মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মিউজিকের ব্যানারে প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘ও পাখি’।

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুরও করেছেন পথিক নবী। সংগীতায়োজন করেছেন কেজিএম রাহাত। ‘ও পাখি, পাখি, পাখি/ও পাখি নীল পাখি লাল.../তোর রঙিন মায়া ডানায়/ভাসে মহাকাল’—এমন লিরিকে সাজানো মেলোডিধর্মী গানটি দীর্ঘ বিরতির পর শিল্পীর নতুন মৌলিক গান।

গানে ফেরার প্রসঙ্গে পথিক নবী বলেন, ‘ফেরা বলতে কিছু নেই। বারো মাস গানের সঙ্গেই থাকি। তবে এই ইউটিউব আমলে সেভাবে গান প্রকাশ পায় না। আমিও তেমন বুঝি না। কিন্তু নিজের মতো গান বানাই। অসুস্থতা, জীবনের নানা বাঁক—যত কিছুই ঘটুক না কেন, গান থেকে কখনোই দূরে ছিলাম না।’

নতুন গানটি নিয়ে এই শিল্পী বলেন, ‘গানের কথা আমার। হয়তো এখনকার ভাইরাল ট্রেন্ডের সঙ্গে যাবে না। কিন্তু আমার খুব প্রিয় একটা কাজ।’

লায়নিক মিউজিকের ব্যানারে পথিক নবীর আরও নতুন মৌলিক গান প্রকাশের পরিকল্পনা চলছে বলেও জানান শিল্পী।

পথিক নবী বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত। ২০০৩ সালে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ‘আমার একটি নদী ছিল, জানলো নাতো কেউ’ গানটির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর একে একে অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে—‘নিশি কালো মেঘ দেখে’, ‘বৃক্ষ যেমন আঘাত দিলেও’, ‘অচেনা পাথিক’, ‘কষ্টের গায়ে লাল জামা’, ‘চোখের দৃষ্টি’, ‘কে আমাকে ভালোবাসিবে’, ‘মাক্ষি গিরা’ ও ‘আমার আমি নাইরে’।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা