× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৯ এএম

জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা

জীবনের পথ কখনও মসৃণ, কখনও নানা উত্থান-পতনে ভরা। সাফল্য, ব্যর্থতা কিংবা প্রতিকূলতার মধ্য দিয়েই মানুষকে এগিয়ে যেতে হয়। এমন বাস্তবতার কথাই যেন নিজের উপলব্ধির মধ্য দিয়ে তুলে ধরলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। জীবনের কঠিন সময়েও নিজের ভেতরের আলো ও আশাকে ধরে রাখার বার্তা দিয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিয়মিত সক্রিয় পূর্ণিমা। নিজের ছবি ও জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে জীবন নিয়ে গভীর উপলব্ধির কথা জানান তিনি।

ছবিটির সঙ্গে পূর্ণিমা লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলো কখনোই তোমার বয়ে চলা আলোর থেকে বেশি উজ্জ্বল হতে দিও না।’

পূর্ণিমার এই কথায় প্রতিকূল পরিস্থিতিতেও ইতিবাচক থাকার বার্তা উঠে এসেছে। জীবনে যত ঝড়ই আসুক, নিজের ভেতরের শক্তি ও আশার আলো যেন ম্লান না হয়Ñ তার লেখায় সেই উপলব্ধিই প্রকাশ পেয়েছে। অভিনেত্রীর এমন বার্তার সঙ্গে একাত্মতা জানিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও। মন্তব্যের ঘরে অনেকেই জীবনের কঠিন সময়েও আশাবাদী থাকার কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের সময় তিনি ছিলেন নবম শ্রেণির ছাত্রী। দীর্ঘ অভিনয়জীবনে এরপর উপহার দিয়েছেন বেশকিছু জনপ্রিয় সিনেমা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা