× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘তুমি আমার সবচেয়ে প্রিয়’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪১ এএম

বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম

তারকা জীবনের ব্যস্ততা, শুটিংয়ের চাপ কিংবা আলো-ঝলমলে পর্দার বাইরেও প্রত্যেক মানুষেরই থাকে একজন বিশেষ মানুষ। যার সঙ্গে ভাগ করে নেওয়া যায় আনন্দ-বেদনা, ভ্রমণের স্মৃতি কিংবা জীবনের ছোট-বড় সব মুহূর্ত। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জীবনেও তেমনই একজন আছেন। আর সেই মানুষটির পরিচয় অভিনেত্রী নিজেই দিয়েছেন ভালোবাসাভরা কথায়।

মিমের কাছে সবচেয়ে প্রিয় মানুষ তার স্বামী সনি পোদ্দার। পেশায় ব্যাংকার সনি শুধু মিমের জীবনসঙ্গী নন, তার প্রিয় ভ্রমণসঙ্গীও। সামাজিক মাধ্যমে মাঝেমধ্যে স্বামীর সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেই সেই সম্পর্কের উষ্ণতা প্রকাশ করেন অভিনেত্রী।

এবারও বিশেষ একটি দিনে সেই ভালোবাসার প্রকাশ ঘটল তার ফেসবুক পোস্টে। গতকাল ছিল সনি পোদ্দারের জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে স্বামীর সঙ্গে তোলা একাধিক ছবি প্রকাশ করে ভালোবাসামাখা শুভেচ্ছা জানিয়েছেন মিম।

পোস্টে সনি পোদ্দারকে উদ্দেশ করে মিম লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় মানুষ। সনি পোদ্দার, আজও তুমি আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় ভ্রমণসঙ্গী, আর প্রিয় সবকিছু। তোমার সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতে ভালো লাগে। তোমাকে পাশে নিয়ে জীবনটা কাটিয়ে দিতে চাই।’

মিম ও সনি পোদ্দারের সম্পর্কের গল্পও বেশ পুরনো। দীর্ঘ আট বছরের প্রেমের পর ২০২২ সালের ৪ জানুয়ারি তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরও তাদের দাম্পত্য জীবনের নানা আনন্দঘন মুহূর্ত ধরা পড়েছে মিমের সামাজিক মাধ্যমের পোস্টে। কখনও ভ্রমণে, কখনও উৎসবের আয়োজনেÑ স্বামীকে সঙ্গে নিয়ে জীবনের সুন্দর সময়গুলো উপভোগ করতে দেখা গেছে তাকে।

ব্যক্তিজীবনের এই সুখের অধ্যায়ের পাশাপাশি পেশাগত জীবনেও ব্যস্ত সময় পার করছেন মিম। সম্প্রতি শেষ করেছেন নতুন সিনেমা ‘জীবন অপেরা’-এর শুটিং। আলভী আহমেদ পরিচালিত সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা