× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালোবাসার এক নাটকে তিন নায়িকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৫ পিএম

ভালোবাসার এক নাটকে তিন নায়িকা

ভালোবাসার গল্প মানেই যে কেবল পাওয়া-না পাওয়ার হিসাব, তা নয়। কখনও তা হয়ে ওঠে অজানা দুশ্চিন্তার গল্প, কখনও জীবনের ঘাত-প্রতিঘাতের উপলব্ধি, আবার কখনও মুখের হাসির আড়ালে লুকিয়ে থাকা মন ভাঙার অধ্যায়। ভালোবাসার এমনই ভিন্ন তিন গল্প নিয়ে একই নাটকে দেখা যাবে সময়ের আলোচিত তিন তারকা সাদনিমা বিনতে নোমান, সারিকা সাবাহ ও মারিয়া শান্তকে। নাটকের নাম ‘লাভ স্টোরিজ’। ‘নীল সুখ’-এর পর আবারও ভালোবাসার গল্প পর্দায় তুলে ধরতে নাটকটি নির্মাণ করেছেন নন্দিত পরিচালক ভিকি জাহেদ।

‘লাভ স্টোরিজ’-এ মারিয়া শান্তকে দেখা যাবে তানিয়া নামের এক তরুণীর চরিত্রে। দমবন্ধকো জীবনে প্রতিনিয়ত কী যেন একটি সুর খুঁজে বেড়াচ্ছে সে। চরিত্রটির ভেতরের টানাপোড়েন ও অজানা কিছু খোঁজার আকাঙ্ক্ষাই গল্পটিকে এগিয়ে নেয়। মারিয়ার অভিনয়ে চরিত্রটি কতটা প্রাণ পায়, সেটিই এখন দেখার অপেক্ষা।

অন্যদিকে সাদনিমা অভিনয় করেছেন রূপা চরিত্রে। জীবনের ঘাত-প্রতিঘাতে এই চরিত্র উপলব্ধি করতে শেখেÑ সব আগন্তুক ভালোবাসা বয়ে আনে না। কারও আগমন নিয়ে আসে ভয়, কতগুলো অজানা দুশ্চিন্তা। চরিত্রটির এই ভিন্ন আবেগ ও মানসিক টানাপোড়েনকে পর্দায় তুলে ধরেছেন সাদনিমা।

 অন্যদিকে সারিকা সাবাহ অভিনয় করেছে নাজিয়া চরিত্রে। তার পর্দার হাসিমুখের চেহারার পেছনে লুকিয়ে রাখা হয়েছে মন ভাঙার এক গল্প। বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও নাজিয়ার ভেতরে জমে থাকা অনুভূতি ও না-বলা কথাগুলোই চরিত্রটির মূল আকর্ষণ। ফলে তিন অভিনেত্রীর তিন চরিত্রেই ভালোবাসার গল্প এসেছে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতার মধ্য দিয়ে।

নতুন এই কাজ নিয়ে তিন অভিনেত্রীই আশাবাদী। তাদের ভাষায়, ভিকি জাহেদের কাজ অন্য সবার থেকে আলাদা। ভালোবাসার গল্প নিয়ে কাজ করার ক্ষেত্রেও তার ব্যতিক্রমী চিন্তার ছাপ থাকে। যে কারণে ‘লাভ স্টোরিজ’ নিয়ে প্রত্যাশাও বেশি তাদের।

এ সময়ের আলোচিত তিন তারকা সাদনিমা বিনতে নোমান, সারিকা সাবাহ ও মারিয়া শান্ত ছাড়াও ‘লাভ স্টোরিজ’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রান্ত দস্তিদার, সাদ নাওয়াজ, ইয়ামিন প্রমুখ। অভিনেতা-অভিনেত্রীদের কথায়, যেকোনো কাহিনি ও চরিত্র উপস্থাপনে ভিকি জাহেদ বরাবরই নতুনত্ব তুলে ধরার চেষ্টা করে আসছেন। তার নির্মিত ‘ডার্ক থ্রিলার’, ‘মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব’ ও রহস্যময় গল্পের নাটকগুলোর পাশাপাশি ‘চোখ’, ‘শব্দপ্রেম’, ‘তিথিরের’, ‘কুয়াশা’, ‘হরিণা’, ‘বাঁচিবার হলো তার সাধ’, ‘কাজলের দিনরাত্রি’, ‘দ্বিতীয় সূচনা’, ‘সেদিন ছিল শুক্রবার’, ‘খোয়াবনামা’, ‘অন্ধ বালক’, ‘প্রাকৃতজন’, ‘কালো বরফ’, ‘মাজুন’, ‘ছন্দপতন’, ‘লাভার্স ফুডটান’, ‘কায়কোবাদের’, ‘চরের মাস্টার’, ‘ভুলজন’, ‘পুনর্জন্ম’, ‘জন্মদাগ’ ও ‘চিরকাল আজ’ থেকে শুরু করে তার অন্যান্য কাজেও সেই প্রমাণ মেলে।

‘লাভ স্টোরিজ’ নিয়ে নির্মাতা একটি গণমাধ্যমকে বলেন, মহাকালের কাছে মানুষের সবচেয়ে বড় অহংকার তার প্রেম, আবার সবচেয়ে বড় পরাজয়ও তার প্রেম। নিয়তি আর অনুভূতির এক জটিল গোলকধাঁধায় পথ হারানোর গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে নাটকটি। দর্শকও দারুণভাবে গ্রহণ করবে বলে আশাবাদী তিনি। সম্প্রচারের জন্য নাটকটি কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রযোজক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা