× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৪ সালে আসবে অ্যাভাটারের তৃতীয় কিস্তি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩ ১৬:৫৩ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩ ১৭:২৮ পিএম

২০২৪ সালে আসবে অ্যাভাটারের তৃতীয় কিস্তি

জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’ একের পর এক রেকর্ড ভাঙার নেশায় মেতে উঠেছে। ইতোমধ্যে সিনেমাটি প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার আয় করেছে বিশ্বব্যাপী। যা পেছনে ফেলেছে ‘টপ গান মুভিরিক’ সিনেমার রেকর্ডও। এর ফলে ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয় করা ছবির শীর্ষস্থান দখল করল অ্যাভাটারের দ্বিতীয় কিস্তি। ছবির এমন প্রত্যাশাতীত সাফল্যের মধ্যেই নির্মাতা জেমস ক্যামেরন অ্যাভাটারের তৃতীয় কিস্তি কবে মুক্তি পাচ্ছে, তা জানালেন। 

সম্প্রতি হলিউড রিপোর্টারের মুখোমুখি হয়েছেন জেমস ক্যামেরন। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৪ সালের ডিসেম্বরের ২০ তারিখ মুক্তি পাবে ছবিটির তৃতীয় কিস্তি।

এ সাক্ষাৎকারে ক্যামেরন আরও জানান, ‘অ্যাভাটারের দ্বিতীয় কিস্তি তার প্রত্যাশার চাইতে বেশি সফলতা পাচ্ছে। শুরুর দিকে তিনি আশা করেছিলেন, ছবিটি ২ বিলিয়ন ডলার আয় করতে পারবে। কিন্তু মুক্তির এক মাস না পেরোতেই এরই মধ্যে ছবিটি ১.৫ বিলিয়ন আয় করে ফেলেছে। সিনেমাটি যদি সর্বকালের সেরা আয় করা সিনেমা হয়, ক্যামেরন একটু অবাক হবেন। 

প্রসঙ্গত, সময়ের চেয়ে এগিয়ে ছিলেন জেমস ক্যামেরন। ১৯৯৫ সালেই ভেবেছিলেন অ্যাভাটারের কথা। ৮০ পৃষ্ঠার একটি চিত্রনাট্যও লিখেছিলেন। কিন্তু তার পরিকল্পনা ভিজুয়ালে আনার মতো প্রযুক্তির অভাবে পিছিয়ে দেন নির্মাণ পরিকল্পনা। এরপর তৈরি হয় টাইটানিক। রেকর্ড পরিমাণ ব্যবসাসফল এ সিনেমা জিতে নেয় নয়টি অস্কার। ২০০৫ সালে ক্যামেরনের প্রতীক্ষার অবসান হয়। থ্রি-ডি প্রযুক্তির ভার্চুয়াল ক্যামেরা ও অন্যান্য যন্ত্রানুষঙ্গ চলে আসে হাতের নাগালে। অ্যাভাটার নির্মাণে জেমস ক্যামেরন ব্যবহার করেন সর্বাধুনিক সিনেমাটিক গ্রাফিক্স। স্টোরিওস্কোপিক সাউন্ড সিস্টেমও এই ছবিতে ব্যবহার করা হয়। যা বিশ্বের কোনো সিনেমায় এর আগে ব্যবহৃত হয়নি।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা