× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নব্বইয়ের প্রেমের আমেজে নাওভি-লাবণ্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১০:২১ এএম

নব্বইয়ের প্রেমের আমেজে নাওভি-লাবণ্য

নব্বইয়ের দশকের প্রেম, আবেগ আর নস্টালজিয়াকে নতুন সময়ের দর্শকের সামনে তুলে ধরতে নির্মিত হয়েছে ওয়েবফিল্ম ‘মিশন ডিডিএলজে’। আসিফ জাহাঙ্গীর অরকোর পরিচালনায় নির্মিত এই রোমান্টিক কমেডিতে জুটি বেঁধেছেন সাদ সালমি নাওভি ও লাবণ্য চৌধুরী। নতুন এই জুটিকে ঘিরে ইতোমধ্যে দর্শকের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

‘মিশন ডিডিএলজে’তে নাওভি ও লাবণ্যকে দেখা যাবে ধ্রুব ও দিয়া চরিত্রে। গল্পে নব্বইয়ের দশকের প্রেমের আবহ, অনুভূতি ও সম্পর্কের মিষ্টি টানকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে গল্প বলার ধরন হবে সমসাময়িক, যাতে বর্তমান প্রজন্মের দর্শকের কাছেও নব্বইয়ের সেই প্রেমের আবেদন নতুন করে ধরা দেয়। নির্মাতার ভাষ্য অনুযায়ী, নাওভি ও লাবণ্যর রসায়ন এই ওয়েবফিল্মের অন্যতম আকর্ষণ।

লাবণ্য চৌধুরী এর আগে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় রুবি চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। এবার কেন্দ্রীয় চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন তিনি। নব্বইয়ের দশকের প্রেমের গল্পের প্রতি নিজের আগ্রহ থেকেই এই কাজে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন লাবণ্য। অন্যদিকে নাওভির সঙ্গে এটিই তার প্রথম জুটি।

প্রায় ৮০ মিনিটের এই ওয়েবফিল্মের শুটিং হয়েছে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে। শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর আইস্ক্রিনে ‘মিশন ডিডিএলজে’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। রোমান্স ও কমেডির পাশাপাশি পুরনো দিনের প্রেমের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টায় নতুন এই জুটি দর্শকের কতটা মন জয় করতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা