× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়া ও সমরজিতের ‘মনঘুড়ি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৮ এএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৮ এএম

জয়া ও সমরজিতের ‘মনঘুড়ি’

ফ্রান্সপ্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী জয়া বর্মণ ও সংগীতশিল্পী সমরজিৎ রায়ের নতুন মৌলিক গান ‘মনঘুড়ি’ প্রকাশ পেয়েছে। ৫ সেপ্টেম্বর গানটি প্রকাশিত হয়েছে সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। একই সঙ্গে অ্যাপল মিউজিক, স্পটিফাইসহ বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন মিউজিক প্লাটফর্মেও গানটি পাওয়া যাচ্ছে। রোমান্টিক ঘরানার বাংলা আধুনিক এই গানটির কথা লিখেছেন সঞ্জয় রায়। সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায়। এর আগে গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে।

নিজের প্রথম মৌলিক গান প্রকাশের অনুভূতি জানিয়ে সংগীতশিল্পী জয়া বর্মণ বলেন, ‘গানটি খুব মিষ্টি। আমার ভারি পছন্দের। ঠিক এমন একটি গান ও কম্পোজিশনের অপেক্ষায় ছিলাম এতদিন। সমরজিৎ দা অসাধারণ কম্পোজিশন করেছেন। পাশাপাশি সঞ্জয় দা খুব ভালো লিরিক লিখেছেন। সব মিলিয়ে গানটি আমাদের সবার খুব প্রিয়। গানটি নিয়ে আমরা অনেক আশাবাদী। আশা করি, শ্রোতাদেরও খুব ভালো লাগবে।’

নতুন গানটি নিয়ে সমরজিৎ রায় বলেন, ‘আমি চেষ্টা করেছি শ্রোতাদের জন্য খুব চমৎকার একটি গান উপহার দেওয়ার। ভীষণ মিষ্টি কথা ও সুরের রোমান্টিক দ্বৈত কণ্ঠের এই গানটি আশা করছি সবারই অনেক পছন্দ হবে।’

রোমান্টিক কথা, সুর এবং দুই শিল্পীর দ্বৈত কণ্ঠের মেলবন্ধনে তৈরি হয়েছে ‘মনঘুড়ি’। ইতোমধ্যে দেশ-বিদেশের শ্রোতারা বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে গানটি শুনতে পারছেন।

এর আগে সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন শিল্পী জয়া বর্মণ। গান ও মিউজিক ভিডিওয়ের রেকর্ডিংয়ের পাশাপাশি তিনি দেশের বেশকিছু টেলিভিশনে একক সংগীত পরিবেশন করেছেন, যা সুধী মহলে খুবই প্রশংসিত হয়েছে। প্যারিসের মেয়ে জয়ার বাংলা লোকসংগীত ঘিরে বাংলাদেশের বেশকিছু দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া সাক্ষাৎকার ও সচিত্র ফিচার করেছেন, যা দেশ-বিদেশে বেশ সাড়া ফেলেছে। এর মধ্যে মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’, বাংলা ভিশনে ‘দিন প্রতিদিন’, চ্যানেল ওয়ানে ‘বিনোদন আড্ডা’ উল্লেখযোগ্য।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা