× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিডনিতে জেমস-রূপম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৯ এএম

সিডনিতে জেমস-রূপম

দুই বাংলার দুই জনপ্রিয় রকশিল্পী এবার একই মঞ্চে। অস্ট্রেলিয়ার সিডনিতে কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশের নগরবাউল জেমস ও ওপার বাংলার ব্যান্ড ফসিলসের রূপম ইসলাম। আজ শনিবার সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই বিশেষ কনসার্ট। দুই বাংলার দুই রক ব্যান্ডের শিল্পীদের এক মঞ্চে দেখার অপেক্ষায় রয়েছেন প্রবাসী বাঙালি শ্রোতারা।

আয়োজকদের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেমস নিজেই বিষয়টি জানিয়েছেন। একই ভিডিওতে ভক্তদের কনসার্টে উপস্থিত থাকার আমন্ত্রণও জানান তিনি।

জেমস বলেন, ‘আমরা নগরবাউল এখন সিডনি চলে এসেছি। দেখা হচ্ছে ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই রক ব্যান্ডের কনসার্টে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।’

দেশের পাশাপাশি দেশের বাইরেও নিয়মিত কনসার্টে অংশ নিচ্ছেন জেমস। মঞ্চ পরিবেশনার ব্যস্ততার পাশাপাশি নগরবাউলের নতুন কিছু গানের কাজও এগিয়ে নিচ্ছেন তারা। অন্যদিকে রূপম ইসলাম নিজের ব্যান্ড ফসিলসের সঙ্গে নিয়মিত সংগীত পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে চলেছেন।

এর আগে ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের একটি কনসার্টে একই মঞ্চে পারফর্ম করেছিলেন জেমস ও রূপম ইসলাম। এবার অস্ট্রেলিয়ার সিডনিতে আবারও এক মঞ্চে দেখা যাবে দুই বাংলার এই দুই জনপ্রিয় রকশিল্পীকে। ফলে কনসার্টটি নিয়ে শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। জেমসের জনপ্রিয় গান এবং রূপম ইসলামের রক পরিবেশনা মিলিয়ে সিডনির মঞ্চে জমবে দুই বাংলার রক সংগীতের বিশেষ আয়োজন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা