× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সপ্তাহের ওটিটি

দর্শক চাহিদায় ‘বাড়ির নাম শাহানা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৮ এএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৮ এএম

দর্শক চাহিদায় ‘বাড়ির নাম শাহানা’

সিনেমা হলে যাওয়ার ঝক্কি কিংবা টেলিভিশনের নির্দিষ্ট সময়ের অপেক্ষাÑ সবকিছু পেছনে ফেলে এখন দর্শকের বিনোদনের বড় একটি জায়গা দখল করে নিয়েছে ওটিটি প্লাটফর্ম। সপ্তাহজুড়ে নতুন সিনেমা, সিরিজ কিংবা ওয়েব কনটেন্টের অপেক্ষায় থাকেন দর্শকরা। গল্প, ভাষা ও নির্মাণশৈলীর বৈচিত্র্যের কারণে প্রতিনিয়তই বাড়ছে এসব কনটেন্টের প্রতি আগ্রহ। এ সপ্তাহেও বিভিন্ন দেশের নানা ভাষার বেশকিছু নতুন সিনেমা ও সিরিজ মুক্তি পেয়েছে। এর মধ্যে আলোচনায় থাকা কয়েকটি কনটেন্ট রয়েছে আজকের প্রতিবেদনে।

বাড়ির নাম শাহানা

মুক্তি : আইস্ক্রিন, ১০ সেপ্টেম্বর

অভিনয় : আনান সিদ্দিকা, ইরেশ যাকের, লুৎফর রহমান জর্জসহ আরও অনেকে। 

নব্বইয়ের দশকে শাহানা নামে এক নারীর বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমাটির গল্প। পারিবারিক ও সামাজিক নিষ্ঠুরতা, একজন নারীর ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানসিকতা এবং সমাজের নানা অসংগতি উঠে এসেছে এতে। এসব প্রতিকূলতার মধ্যেও দৃঢ়চিত্তে শাহানার ঘুরে দাঁড়ানোর গল্পই সিনেমাটির মূল উপজীব্য।

দ্য রেভল্যুশনারিজ

মুক্তি : প্রাইম ভিডিও, ১১ সেপ্টেম্বর

অভিনয় : ভুবন বাম, রোহিত শরাফ, প্রতিভা রানতা, গুরফাতেহ পীরজাদা। 

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে এসেছে এই সিরিজে। ১৯১২ সালের আন্দোলনকে ঘিরে তরুণ বিপ্লবীদের গড়ে তোলা সশস্ত্র নেটওয়ার্ক কীভাবে ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল, সেই গল্পই তুলে ধরা হয়েছে। শ্রী অরবিন্দ ঘোষ, বারীন্দ্রকুমার ঘোষ, বাঘা যতীন, রাসবিহারী বসু ও ভগৎ সিংসহ বিপ্লবীদের সশস্ত্র লড়াই এবং কৌশলগত পরিকল্পনা রয়েছে সিরিজটির গল্পে।

বিশ্বনাথ অ্যান্ড সন্স

মুক্তি : নেটফ্লিক্স, ১১ সেপ্টেম্বর

অভিনয় : সুরিয়া, মামিথা বাইজুসহ আরও অনেকে।

সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা হয় ধনকুবের সঞ্জয়। কয়েক বছর পর সন্তান জটিল রোগে আক্রান্ত হলে একমাত্র ডোনার হিসেবে ফিরে আসতে হয় সারোগেট মা ম্যাডিকে। সন্তানের চিকিৎসাকে ঘিরে সংকটময় দিনগুলোতে পাশাপাশি চলতে গিয়ে সামাজিক বাধা ও বয়সের ব্যবধান পেরিয়ে দুজনের মধ্যে তৈরি হয় ভালোবাসার সম্পর্ক। সেই সম্পর্কের টানাপড়েনই সিনেমাটির গল্পের অন্যতম আকর্ষণ।

চুম্বক

মুক্তি : নেটফ্লিক্স, ১০ সেপ্টেম্বর

অভিনয় : নীনা গুপ্তা, দেবেন ভোজানি, অর্জুন বিজলানি, মানসী পারেখ।

একটি আবাসিক এলাকার পাঁচ পরিবারকে ঘিরে তৈরি হয়েছে কমেডি সিরিজ ‘চুম্বক’। চুম্বক কলোনির বাসিন্দাদের জীবনে ব্যক্তিগত বলে যেন কিছুই নেই। প্রতিবেশীরা একে অন্যের হাঁড়ির খবর রাখে, ফলে যেকোনো ছোটখাটো পারিবারিক সংকট মুহূর্তেই পুরো কলোনির আলোচনার বিষয়ে পরিণত হয়।

আ লাভ আদার দ্যান ইয়োরস

মুক্তি : প্রাইম ভিডিও

অভিনয় : স কাং জুন, আন উন জিন।

দীর্ঘদিনের সম্পর্কে একঘেয়েমি আর দূরত্ব তৈরি হলে কীভাবে বদলে যেতে পারে অনুভূতির সমীকরণÑ সেই গল্পই উঠে এসেছে এই কোরিয়ান সিরিজে। বহু বছরের সম্পর্কের ক্লান্তিতে থাকা এক জুটির জীবনে আলাদাভাবে প্রবেশ করে নতুন দুজন মানুষ। তাদের আগমনে সুপ্ত আবেগ ও তীব্র আকর্ষণের নতুন ঝড় ওঠে। সম্পর্কের টানাপড়েন ও আবেগের নানা স্তর নিয়ে এগিয়েছে সিরিজটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা