× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীতের রাতে ছবির প্রচারণায় মুখরিত পরীমনি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩ ১৬:২৫ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩ ১৭:০৩ পিএম

শীতের রাতে ছবির প্রচারণায় মুখরিত পরীমনি

আগামী ২০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা আবু রায়হান জুয়েল পরিচালিত প্রথম সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। বিশিষ্ট শিক্ষাবিদ, জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

মুক্তির আগে ছবিটির প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিম। ঘন কুয়াশার মাঝেও শুক্রবার ৬ তারিখ কনকনে শীতের রাতে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর প্রচারণায় যমুনা ফিউচার পার্কে ছুটে এসেছিলেন পরীমনি। 

পরীমনির মতে, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার মূল দর্শক এই শিক্ষার্থীরাই। যারা বয়সে এখনও কিশোর, তরুণ, তাদের গল্পেই নির্মিত হয়েছে সিনেমাটি। তাই মুক্তির আগেই তাদের কানে ছবিটির বার্তা পৌঁছে দিচ্ছেন নায়িকা।

শিক্ষার্থীদের সঙ্গে ধারণ করা ভিডিওটির সঙ্গে পরী বলেছেন, '’আমাদের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর প্রধান দর্শকেরা, অনেক ভালোবাসা আপনাদের জন্য। দেখা হবে সিনেমা হলে, আসছে ২০ জানুয়ারি।”

কিছুদিন ধরে দুঃসহ সময় পার করছেন পরীমনি। ব্যক্তিগত জীবনে বয়ে যাচ্ছে ঝড়।  এমন বৈরি সময়েও বসে নেই পরী। দায়িত্ববোধ থেকেই ছুটে গেছেন সিনেমার প্রচারে। ছোট্ট সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে সামলে পরীর এমন শীতের রাতে বেরিয়ে পড়াকে সাধুবাদ দিচ্ছেন অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা