× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রহস্যের ‘লালপরী’ স্পর্শিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৫ এএম

রহস্যের ‘লালপরী’ স্পর্শিয়া

নাটক, চলচ্চিত্র ও ওয়েবভিত্তিক নানা কাজের মধ্য দিয়ে নিজস্ব অভিনয়শৈলী দিয়ে দর্শকের নজর কেড়েছেন অর্চিতা স্পর্শিয়া। চরিত্র নির্বাচনে বৈচিত্র্য এবং গল্পনির্ভর কাজে আগ্রহের কারণে প্রতিনিয়তই নতুনভাবে নিজেকে মেলে ধরছেন এ অভিনেত্রী। সম্প্রতি নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’ সিনেমা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। এরই মধ্যে নতুন এক রহস্যময় চরিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন স্পর্শিয়া। জোবায়ের আবীর পিয়ালের পরিচালনায় নির্মিত নাটক ‘লালপরী’ নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে কৌতূহল।

স্পর্শিয়ার অভিনীত ‘মানুষের বাগান’ সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে দুটি স্বীকৃতি অর্জন করেছে। সিনেমাটি ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট ফিচার ফিল্ম অন সোশ্যাল ইস্যুজ’ এবং নিউইয়র্কে অনুষ্ঠিত ৪৬তম নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে ‘বেস্ট ক্রিটিকস অ্যাওয়ার্ড’ পেয়েছে। সিনেমাটির এমন সাফল্যে আন্তর্জাতিক দর্শকের কাছেও নতুন করে আলোচনায় এসেছেন স্পর্শিয়া।

চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও নিয়মিত কাজ করছেন এ অভিনেত্রী। এবার তার নতুন নাটক ‘লালপরী’। নাটকটির একটি রহস্যঘেরা অফিসিয়াল পোস্টার সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন স্পর্শিয়া। পরাবাস্তব আবহের সেই পোস্টার এবং তার দেওয়া রহস্যময় ক্যাপশন দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

পোস্টারের সঙ্গে স্পর্শিয়া লিখেছেন, ‘পরী কি শুধু রূপকথাতেই থাকে? নাকি বাস্তবেও তারা ঘুরে বেড়ায় আমাদের আশপাশেই?’ তার এই প্রশ্নের পর থেকেই ‘লালপরী’-এর গল্প নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান।

নাটকটির গল্প নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে নারাজ স্পর্শিয়া। তার ভাষ্য, মাত্রই নাটকটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। ট্রেলার প্রকাশের পর গল্প সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে। ফলে ‘লালপরী’তে স্পর্শিয়ার চরিত্রটি কেমন, গল্পের সঙ্গে পরীর সম্পর্কই বা কীÑ এসব প্রশ্নের উত্তর আপাতত থাকছে রহস্যের আড়ালে।

নতুন কাজের মাধ্যমে প্রতিবারই নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেন এ অভিনেত্রী। এবার ‘লালপরী’তে তার নতুন রূপ ও গল্পের রহস্য দর্শকদের কতটা আকৃষ্ট করে, সেটিই দেখার অপেক্ষা। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা