× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজ্ঞাপনে বিন্দু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪১ এএম

বিজ্ঞাপনে বিন্দু

একসময় অভিনয় ও মডেলিংয়ে নিজের স্বতন্ত্র উপস্থিতি দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন আফসান আরা বিন্দু। তবে দীর্ঘদিন ধরেই অভিনয় অঙ্গন থেকে নিজেকে দূরে রেখেছেন এ জনপ্রিয় মুখ। বিরতির পর এবার আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। তবে নাটক কিংবা চলচ্চিত্রে নয়, প্রবাসী দর্শকদের জন্য নির্মিত একটি আন্তর্জাতিক মানের বিজ্ঞাপনে মডেল হয়েছেন বিন্দু।

সোনালী ব্যাংক পিএলসির যুক্তরাষ্ট্রের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘সোনালী এক্সচেঞ্জ’-এর এই নতুন বিজ্ঞাপনটির চিত্রায়ণ হয়েছে আমেরিকার মনোরম লোকেশনে। নাট্যকার ও পরিচালক রাজীব মণি দাসের ভাবনায় নির্মিত এ বিজ্ঞাপনে বিন্দুর সঙ্গে অভিনয় করেছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মহসিন কবীর এবং আবু মুসা মাসুম।

দীর্ঘ ৩২ বছর ধরে প্রবাসীদের কাছে আস্থা ও সফলতার সঙ্গে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া সোনালী এক্সচেঞ্জের বিভিন্ন সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে বিজ্ঞাপনটিতে। বিজ্ঞাপনটির মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবাগুলো প্রবাসী দর্শকদের কাছে আরও সহজভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

নির্মাতা রাজীব মণি দাস জানান, ভিনদেশে পর্যাপ্ত কারিগরি দল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে কাজ করা বেশ জটিল হলেও সবার যৌথ প্রচেষ্টা ও দৃঢ় ইচ্ছাশক্তির কারণে একটি মানসম্মত কাজ উপহার দেওয়া সম্ভব হয়েছে।

খুব শিগগিরই বিজ্ঞাপনটি আমেরিকার ৯টি অঙ্গরাজ্য এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলে একযোগে সম্প্রচার শুরু হবে। দীর্ঘ বিরতির পর বিন্দুর এই ফেরা তাই তার ভক্তদের জন্যও হতে পারে বিশেষ আগ্রহের বিষয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা