× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাসুরির নতুন মাইলফলক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩২ পিএম

পাসুরির নতুন মাইলফলক

পাকিস্তানি সংগীতের ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করেছে কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’। ২০২২ সালে মুক্তির পর পাকিস্তানের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে শ্রোতাদের মুগ্ধ করা গানটি এবার ইউটিউবে এক বিলিয়ন বা ১০০ কোটি ভিউ অতিক্রম করেছে। পাকিস্তানি কোনো মিউজিক ভিডিওর জন্য এমন অর্জন এটিই প্রথম। কোক স্টুডিওর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ মাইলফলক উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে শ্রোতাদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে কর্তৃপক্ষ।

আলী শেঠি ও শায়ি গিলের কণ্ঠে ‘পাসুরি’ প্রকাশিত হয় ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি। প্রকাশের পর থেকেই গানটি আন্তর্জাতিক শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। চার বছরের বেশি সময় পর এসে ইউটিউব ভিউয়ের হিসাবে ১০০ কোটির ঘরে প্রবেশ করল গানটি।
শুধু ইউটিউবেই নয়, স্পটিফাইতেও গানটির জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য। সেখানে ৪০ কোটি ৫০ লাখের বেশি স্ট্রিমিং নিয়ে এটি সবচেয়ে বেশি শোনা পাকিস্তানি গানগুলোর অন্যতম। ২০২২ সালে বিশ্বে সবচেয়ে বেশি সার্চ হওয়া গানগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল পাসুরি। গুগলের ‘হাম টু সার্চ’ ফিচারেও শীর্ষস্থান দখল করেছিল গানটি।
গানটির মোট ইউটিউব ভিউয়ের প্রায় ৯০ শতাংশ এসেছে পাকিস্তানের বাইরের দর্শকদের কাছ থেকে। বিশ্বের ৬০টিরও বেশি দেশে গানটির ভিডিও দেখা হয়েছে। এমনকি মার্ভেল স্টুডিওর জনপ্রিয় সিরিজ ‘মিস মার্ভেল’-এও ব্যবহৃত হয়েছে পাসুরি। পরে কোক স্টুডিও আফ্রিকা গানটির আফ্রোবিটস সংস্করণ প্রকাশ করে, যেখানে আলী শেঠির সঙ্গে যুক্ত হন মারওয়ান মুসা ও রিকাডো ব্যাংকস।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা