× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আট নাটকে মোশাররফের সঙ্গী সোহাগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১০ পিএম

আট নাটকে মোশাররফের সঙ্গী সোহাগ

অভিনয়ে নিজের স্বতন্ত্রতা তৈরি করতে হলে শুধু পর্দায় উপস্থিত থাকাই যথেষ্ট নয়, চরিত্র অনুযায়ী নিজেকে ভাঙা-গড়ার দক্ষতাও প্রয়োজন। সেই জায়গায় নিজের অভিনয়গুণ দিয়ে ধীরে ধীরে দর্শকের নজর কাড়ছেন এসএম আশরাফুল আলম সোহাগ। চ্যালেঞ্জিং চরিত্রের পাশাপাশি সাদামাটা চরিত্রেও সাবলীল অভিনয়ের মাধ্যমে এরই মধ্যে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন ময়মনসিংহের এই অভিনেতা। এবার নন্দিত অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে টানা আটটি নাটকে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

মোশাররফ করিমের সঙ্গে সোহাগের প্রথম অভিনয় ২০২১ সালে এসআর মজুমদারের ‘ওলটপালট’ নাটকে। এরপর ধীরে ধীরে তার সঙ্গে বেশ কয়েকটি নাটকে কাজের সুযোগ হয় সোহাগের। সম্প্রতি টানা আটটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। 

মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সোহাগ বলেন, ‘মোশাররফ ভাই আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেতা। ২০২১ সালে প্রথম তার সঙ্গে অভিনয় করার সুযোগ পাই। তিনি ভীষণ সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। মাঝেমধ্যে কিছু সিকোয়েন্স নিজেই ইমপ্রুভাইজ করে ব্রিফ করে অভিনয় শিখিয়ে দেন। তিনি ব্যতিক্রম, আলাদা, অনন্য।’

অন্যদিকে মোশাররফ করিম বলেন, ‘আটটি নাটকের গল্পই সুন্দর, ভিন্ন রকম। দর্শকের ভালো লাগবে। সোহাগ আগের চেয়ে অভিনয়ে আরও সিরিয়াস এবং এখন বেশ ভালো করছে।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা