× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০ জানুয়ারি মুক্তি পাবে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২ ১৭:৩৭ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২২ ১৩:২৯ পিএম

২০ জানুয়ারি মুক্তি পাবে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

দীর্ঘদিন পর নির্মিত হয়েছে শিশুতোষ চলচ্চিত্র। এটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। নাম 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন'। প্রখ্যাত লেখক ড. জাফর ইকবালের একই নামের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' সিনেমাটি। সরকারি অনুদানের এ সিনেমায় জুটি হয়েছেন সিয়াম আহমেদ ও পরীমণি। 

কথা ছিল চলতি বছরেই এ সিনেমাটি মুক্তি পাবে। সম্প্রতি ছবিটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে। কিন্তু পরিচালক জানান, আগামী বছরের ২০ জানুয়ারি মুক্তি পাবে 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন'। 

তিনি বলেন, “সবকিছু রেডি হওয়ার পরও এ বছর আমার প্রথম সিনেমা 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' রিলিজ দিতে পারছি না। কারণ বাচ্চাদের এসএসসি ও ফাইনাল পরীক্ষা সামনে। আপনারা জানেন, এই সিনেমাটি শিশুদের জন্য নির্মিত। তারাই যদি সিনেমাটি দেখার সময় ও সুযোগ না পায় তাহলে আমার দুই বছরের পরিশ্রম সার্থক হবে না। তাই আমি ও আমার সহযোগী প্রযোজক বঙ্গ মিলে সিদ্ধান্ত নিয়েছি, ২০২৩ সালের ২০ জানুয়ারি সিনেমাটি সারা দেশে  মুক্তি দেওয়া হবে।”

প্রবা/টিএম/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা