× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্দর নগরীতে ‘ওভারলোড’ গীতিঝড়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৪ এএম

বন্দর নগরীতে ‘ওভারলোড’ গীতিঝড়

ঢাকার সফল আয়োজনের পর এবার চট্টগ্রাম মাতাতে আসছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬।’ লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের আয়োজনে আগামী ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর নেভি কনভেনশন সেন্টারে বসছে রক সংগীতের বিশেষ এই আসর। গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আটটি ব্যান্ডের পারফরম্যান্সে অনুষ্ঠিত হয়েছিল এই ফেস্টিভ্যাল।

তবে বন্দর নগরীর দর্শকদের জন্য থাকছে ছয়টি ব্যান্ডের পরিবেশনা। মঞ্চ কাঁপাতে তালিকায় রয়েছেÑ অর্থহীন, অ্যাভয়েড রাফা, নেমেসিস, এ কে রাহুল, লেভেল ফাইভ এবং তীরন্দাজ।

এই কনসার্টের অন্যতম প্রধান আকর্ষণ জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’। দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রামের মঞ্চে ফিরছে দলটি। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়Ñ ‘দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রামের মাটিতে আবারও প্রত্যাবর্তন হচ্ছে অর্থহীনের! আপনারা প্রস্তুত তো, চট্টগ্রামবাসী?’

আয়োজকদের মতে, শক্তি, সুর ও আবেগের এই সম্মেলন বাংলাদেশের রক ভক্তদের জন্য বছরের অন্যতম সেরা লাইভ মিউজিক অভিজ্ঞতা হতে যাচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ পুরনো দুই সদস্য ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈনের বিদায়ের পর নতুন রূপ নেয় অর্থহীন। পুরনো সদস্য শিশির আহমেদের (গিটার ও কিবোর্ডস) প্রত্যাবর্তনের পাশাপাশি দলে যুক্ত হন নতুন দুই মুখ আদনান আতিক (গিটার ও কিবোর্ডস) এবং শেখ এম রিয়াজ (ড্রামস)। দীর্ঘ ১৬ মাস পর এই নতুন লাইনআপ নিয়ে গত জুলাইয়ে ঢাকায় ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এর মাধ্যমেই দেশে কনসার্ট শুরু করে তারা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা