× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূজার নতুন অধ্যায়!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫০ এএম

পূজার নতুন অধ্যায়!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে অভিনয়ে পা রেখে ধীরে ধীরে নিজস্ব অভিনয়শৈলী দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। ‘পোড়ামন-২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের অবস্থানও তৈরি করেছেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের পাশাপাশি এবার তার ব্যক্তিজীবন নিয়েও চলছে জোর আলোচনা। বিশেষ করে বিয়ে নিয়ে একের পর এক গুঞ্জনের পর এবার সামনে এসেছে নির্দিষ্ট একটি তারিখ।

একাধিক সূত্রের দাবি, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে পূজা চেরির। তবে বিয়ের আয়োজন কোথায় হবে, পাত্র কে কিংবা অনুষ্ঠানের বিস্তারিত কীÑ এসব বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী। জানা গেছে, বিষয়টি আপাতত পূজার ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

এর আগে চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছিলেন, তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। তবে তখন বিয়ের তারিখ বা হবু জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ করেননি তিনি।

এরপর গত আগস্টে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, পূজা চেরির বিয়ে হয়ে গেছে। পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। তিনি জানান, তার এখনও বিয়ে হয়নি। পাশাপাশি বিয়ে হলে তা গোপন রাখবেন না বলেও ইঙ্গিত দেন।

এবার সেই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই সামনে এসেছে ১৬ সেপ্টেম্বরের তারিখ। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ওই দিনই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে এখনও পাত্রের পরিচয়, ভেন্যু কিংবা আয়োজনের ধরন নিশ্চিত নয়। ফলে পূজার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা