× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার চিত্রশিল্পীর চরিত্রে শহীদ কাপুর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩ ১৩:০৯ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩ ১৩:২৪ পিএম

এবার চিত্রশিল্পীর চরিত্রে  শহীদ কাপুর

দ্য ফ্যামিলি ম্যানের সাফল্যের পর নতুন সিরিজ নিয়ে আসছেন রাজ অ্যান্ড ডিকে। ফারজি নামের এ সিরিজে থাকছে চমকের পর চমক। প্রথমত এ সিরিজ দিয়েই অভিষেক হতে যাচ্ছে শহীদ কাপুরের। একজন শিল্পীর চরিত্রে অভিনয় করছেন তিনি।

একটি পোস্টে নিজের লুক প্রকাশ করে শহীদ জানান, এটি একজন শিল্পী ও অফিসারের গল্প। দেশের কোনো একটি সংকট কাটানোর জন্য তারা যে মিশন নেয়, তার নাম ফারজি। গতিময় একটি সিরিজ হতে যাচ্ছে রাজ অ্যান্ড ডিকের এ সিরিজ। সিরিজটি ১০ ফেব্রুয়ারি থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিম হবে।

ফারজিতে শহীদ কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বিজয় সেতুপতি। একজন টাস্কফোর্স অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে। এরই মধ্যে বিজয় সেতুপতির লুকও প্রকাশ করা হয়েছে। বুধবার অ্যামাজন থেকে একটি টিজার প্রকাশ হয়। সেখানে শহীদ কাপুরকে ক্যানভাসে ছবি আঁকতে দেখা যায়। সাধারণ একজন শিল্পী নন, তাকে বেশ রহস্যময় একটি চরিত্র হিসেবেই চিহ্নিত করা যায় টিজারে। এ সিরিজে আরও রয়েছেন কেকে মেনন, অমল পালেকর ও রাশি খান্না। এর আগে একটি সাক্ষাৎকারে রাশি বলেন, ‘‌আমি কিছুদিন আগে ফারজির ডাবিং করছিলাম এবং আমি বলতে পারি, দারুণ একটি সিরিজ অপেক্ষা করছে আপনাদের জন্য। সিরিজে আমার ও শহীদের রসায়ন দারুণ উপভোগ করেছি।’

ফারজির মধ্য দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে শহীদ কাপুরের। তিনি বলেন, ‌‘‌আমি চলতি ধারণা ভাঙার চেষ্টা থেকে ওটিটিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি। নিজেকে একটি নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে নিতে চেয়েছি। সিরিজ একটি দীর্ঘ সময়ের কাজ। এ কারণে আমি বিশেষভাবে আগ্রহী হয়েছি। আট বা নয় পর্বের একটি সিরিজে নিজের চরিত্রকে ধরে রাখা একটি ভিন্ন ধরনের অভিজ্ঞতা। সিনেমার একটি চরিত্রের তুলনায় সিরিজের চরিত্র অনেকটাই ভিন্ন।’ 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা