× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুভ জন্মদিন

ভালোবাসাতেই বাঁচতে চান আবুল হায়াত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৭ এএম

ভালোবাসাতেই বাঁচতে চান আবুল হায়াত

কয়েক দশক ধরে অভিনয়ের আলোয় আলোকিত করে রেখেছেন বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের ভুবন। কখনও বাবা, কখনও শিক্ষক, কখনও সমাজের পরিচিত কোনো চরিত্র হয়ে নিজের অভিনয়গুণে তিনি জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্মাতা হিসেবেও রয়েছে তার স্বতন্ত্র পরিচয়। দীর্ঘ এই পথচলায় অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেলেও বরেণ্য অভিনেতা আবুল হায়াতের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি সাধারণ মানুষের ভালোবাসা। আজ এই গুণী অভিনেতার ৮২তম জন্মদিন।

জন্মদিন উপলক্ষে নিজের অভিনয়জীবন নিয়ে আবুল হায়াত বলেন, ‘জীবনে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু আমজনতার যে ভালোবাসা, তাদের কাছ থেকে যে সম্মান পেয়েছি, তার সঙ্গে আসলে কোনো কিছুরই তুলনা চলে না। তাদের এই ভালোবাসার মাঝেই আমি বেঁচে থাকতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত সেই ভালোবাসা বুকে নিয়ে অভিনয় করে যেতে চাই।’

জন্মদিন নিয়ে আলাদা কোনো পরিকল্পনা থাকে না আবুল হায়াতের। পরিবারের সদস্যরাই ঘরোয়াভাবে আয়োজন করেন। জন্মদিন নিয়ে আবুল হায়াত বলেন, ‘জন্মদিন নিয়ে কখনোই আমার বিশেষ কোনো পরিকল্পনা থাকে না। পরিবারের সঙ্গে সময় কাটাই। এদিন আমার নাতনি শ্রীষার জন্মদিন। ১২টা বাজলেই আমি ফোন করি, তারাও আমাকে ফোন করে। এ ছাড়া রাত থেকেই আত্মীয়স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীরা ফোন করে, খুদে বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানায়।’

এরই মধ্যে কিছুদিন আগে প্রকাশিত হয়েছে আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’। তিন শতাধিক পৃষ্ঠার বইটি লিখতে আবুল হায়াতের সময় লেগেছে ১০ বছর। আত্মজীবনীতে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। ‘রবি পথ’-এর প্রচ্ছদ করেছেন তার বড় মেয়ে অভিনেত্রী বিপাশা হায়াত।

এদিকে কিছুদিন আগে প্রকাশিত হয়েছে আবুল হায়াত অভিনীত নতুন নাটক মহিন খান পরিচালিত ‘সাড়ে তিন হাত মাটি’। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ আবুল হায়াত অর্জন করেছেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা