× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলাপন

রাজ-সাবিলাকে নিয়ে আশাবাদী তানিম নূর

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৩ এএম

পরিচালক,তানিম নূর।

পরিচালক,তানিম নূর।

পরিচালক হিসেবে দর্শককে উপহার দিয়েছেন প্রশংসিত কাজ, তবে এবার নতুন এক পরিচয়ে সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন তানিম নূর। প্রযোজক হিসেবে তার নতুন সিনেমা ‘কানাভোলা প্যারাডক্স’ নিয়ে রয়েছে নানা পরিকল্পনা ও প্রত্যাশা। নিজের নতুন যাত্রা, সিনেমার গল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তানিম নূরের সঙ্গে কথা বলেছেন মাহমুদা বিশ্বাস..

পরিচালনা থেকে বিরতি নিয়ে প্রযোজনায় মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত কেন নিলেন? নতুন এই যাত্রা নিয়ে আপনার ভাবনা কী?

উত্তর : বিষয়টা সেরকম কোনো কিছুই না, আমি বিরতি নিইনি, ওই অর্থে আমি বলিওনি। আমি কাজ করছি করব। সামনে হয়তো সেগুলোর ঘোষণাও দেখতে পাবেন। লেখালেখি চলছে, স্ক্রিপ্ট শেষ হবে, তবে এখন কিছুই বলতে পারছি না। আর আগামী দুই ঈদে আমার পরিচালিত কোনো ছবি আসবে না। কিন্তু আমার প্রযোজনা করা সিনেমা আগামী কোরবানি ঈদে আসছে।

নির্মাতা থেকে প্রযোজকÑ দায়িত্ব ও ভাবনার জায়গা থেকে কী ধরনের পরিবর্তন এসেছে বলে মনে করেন?

উত্তর : আমার আগের দুটো ছবি প্রযোজনায় আমিই ছিলাম। কাজেই আমি বেশকিছুটা অভিজ্ঞতা অর্জন করেছি আগেই। এবং দুটো কাজই আমার কাছে উপভোগ্য এবং আমি দুটোই করছি। তবে এক্ষেত্রে একটা বিষয় নতুন এই জন্য যে, এখন আমি পরিচালক না, শুধু প্রযোজক হিসেবে কাজ করছি। তো এটাও আমার জন্য খুব ভালো লাগছে। কারণ অত্যন্ত প্রভাবশালী দুজন পরিচালক নতুন এই ছবিটি পরিচালনা করছেন, যারা দীর্ঘদিন আমার সঙ্গে কাজ করেছেন। এবং সেজন্য আমি খুব এক্সাইটেড।

‘কানাভোলা প্যারাডক্স’-এ প্রযোজনায় যুক্ত হওয়ার গল্প ও সিনেমাটির গল্প সম্পর্কে জানতে চাই।

উত্তর : সিনেমার গল্প একজন তরুণ লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পীর একটা বই ‘কানাভোলা প্যারাডক্স’ থেকেই নেওয়া হয়েছে। এটা একটা প্রেমের গল্প, সঙ্গে সাই-ফাই এবং হররÑ দুইটা জেনরাও ব্লেন্ড হয়েছে। কিন্তু তার সঙ্গে মিশে আছে সায়েন্স ফিকশন। এক কথায় এটা রোমান্টিক সাই-ফাই হরর মুভি বলা যায়। আর সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন শরিফুল রাজ এবং সাবিলা নূর।

শরিফুল রাজ ও সাবিলা নূর এই নতুন জুটি সম্পর্কে আপনার মন্তব্য কী?

উত্তর : ওরা দুজনই অসাধারণ প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী। তারা আগেও আমার ছবিতে কাজ করেছে, সেখানেও তারা দুজন অসাধারণভাবে পারফর্ম করেছেন। এবং আমি খুবই আশাবাদী এখানে হয়তো আমরা তাদের আরও ভালো কিছু কাজ দেখতে পাব, আরও বেস্ট কোনো কিছু এখানে হয়তো বের হয়ে আসবে তাদের কাছ থেকেÑ এমনটাই আমরা প্রত্যাশা করছি।

এই সিনেমায় রাজ-সাবিলার পাশাপাশি কারা অভিনয় করছেন?

উত্তর : সহ-অভিনয়শিল্পী হিসেবে কারা অভিনয় করবে এখনও ফাইনাল হয়নি। এখন পর্যন্ত রাজ এবং সাবিলাকে নিয়েই আমাদের কথা চলছে। তবে খুব দ্রুত বাকি শিল্পীদের সঙ্গে কথা বলে ফাইনাল করে ফেলব।

ভালো সিনেমা নির্মাণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন কীÑ বাজেট, গল্প, তারকা নাকি প্রদর্শন ব্যবস্থা?

উত্তর : সত্যি বলতে সব কিছুই চ্যালেঞ্জ। বাজেট, চ্যালেঞ্জ এবং গল্পের তো একটা বিষয় আছেই। ভালো গল্প, ভালো রাইটারের অভাব আছে। এ ছাড়া ডিস্ট্রিবিউশন সবকিছুই চ্যালেঞ্জ আছে এবং থেকে যায়। আলাদা করে বলার কিছুই নেই।

আপনার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত কোনটি বলে মনে করেন? এবং কেন?

উত্তর : ‘উৎসব’ সিনেমাটা করা। প্রথমে চিন্তা করা এবং শেষ পর্যন্ত সেটা করে ফেলা। এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে আমি মনে করি যে, এমন সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। সেটা সঠিক বলে পরবর্তীতে প্রমাণিতও হয়েছে দর্শকদের ভালোবাসার মাধ্যমে।

তখন আমি সিনেমাটা করার জন্য খুব এক্সাইটেড ছিলাম। এবং আমার মনে হয়েছে যে, এই সময় মানুষজন এই ধরনের ফিল গুড মুভি পছন্দ করবে। এবং আমি নিজেও চাচ্ছিলাম যে, একটা কিছু বানাই যেটা ফ্যামিলি এবং সবাই মিলে দেখবে। যেই ভাবনায় সিনেমা বানানো, পরবর্তীতে হলে যখন দেখলাম ফ্যামিলি, বন্ধু সবাই এসে দেখা শুরু করল, অ্যাপ্রিশিয়েট করল তখন সবকিছু মিলিয়েই আমার কাছে মনে হয়েছে যে, এটাই আসলে আমার ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং সিদ্ধান্ত।

‘কানাভোলা প্যারাডক্স’-এর পর আপনার প্রযোজনায় নতুন কোনো কাজ আসবে কি?

উত্তর : জি, অবশ্যই। আরও ছবি আসবে সেগুলো নিয়ে কাজ চলছে। আমি নিজেও ছবি বানাব। সেটাও হয়তো শীঘ্রই জানাবÑ সবকিছু চূড়ান্ত হলে। এই বিষয় নিয়ে আপাতত কিছু বলতে চাচ্ছি না।

এমন কোনো গল্প আছে কি যেটি পরিচালনার জন্য আপনি এখনও নিজের কাছে জমিয়ে রেখেছেন? 

উত্তর : হ্যাঁ, অনেক গল্প আছে। সেগুলো অবশ্যই করব। তবে এই মুহূর্তে বলতে পারছি না। কারণ কোনো কিছু চূড়ান্ত না করে সেই বিষয় নিয়ে বলা বা প্রচার করা একদমই ঠিক না। পরে প্রশ্নের মুখে পড়তে হয়। 

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাই।

উত্তর : ভবিষ্যতে আমি নিজে আরও কিছু ছবি বানাতে চাই এবং কিছু ছবি প্রযোজনা করতে চাই। আপাতত এটাই ভবিষ্যৎ পরিকল্পনা। এর বেশি কিছু বলতে চাই না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা