× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

/ স্মৃতিতে সালমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৪ পিএম

/ স্মৃতিতে সালমান

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু তারকা আছেন, যাদের উপস্থিতি সময়ের সীমা পেরিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। সালমান শাহ তাদেরই একজন। পর্দায় তার উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত, অভিনয়ে ছিল স্বাভাবিকতা আর ব্যক্তিত্বে ছিল আলাদা এক তারকাখ্যাতি। মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি হয়ে উঠেছিলেন দেশের চলচ্চিত্রপ্রেমীদের স্বপ্নের নায়ক। আজ ৬ সেপ্টেম্বর, এই ক্ষণজন্মা অভিনেতার মৃত্যুবার্ষিকী।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সালমান শাহর। এরপর একে একে উপহার দেন ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিক্ষোভ’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’সহ একের পর এক দর্শকপ্রিয় সিনেমা। মাত্র ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেই তিনি তৈরি করেন এমন এক জনপ্রিয়তার ইতিহাস, যা তিন দশক পেরিয়েও অমলিন। তার অভিনয়ের পাশাপাশি পোশাক, চুলের স্টাইল ও চলাফেরা তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছিল অনুকরণীয়।

এরপর ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাÑ এই প্রশ্ন দীর্ঘদিন ধরে আলোচিত। এ ঘটনায় নানা সময়ে তদন্ত হয়েছে এবং আইনি প্রক্রিয়াও চলেছে। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তুলে মামলাও করা হয়। তবে এত বছর পরও বিষয়টি নিয়ে আলোচনা ও আইনি জটিলতা পুরোপুরি থেমে যায়নি; সর্বশেষ নতুন করে আইনি পদক্ষেপ ও শুনানির খবর সামনে এসেছে।

তবে মৃত্যুর রহস্যের চেয়েও আজকের দিনে বেশি উচ্চারিত সালমান শাহর শিল্পীজীবন। কারণ তিনি নেই, কিন্তু তার সিনেমা আছে, আছে তার সৃষ্টি করা এক অনন্য তারকাখ্যাতির স্মৃতি। নতুন প্রজন্মের দর্শকরাও আজ তার সিনেমা দেখে মুগ্ধ হয়, তার স্টাইল অনুসরণ করে। সময় বদলেছে, চলচ্চিত্রের ভাষা বদলেছে, কিন্তু বাংলা সিনেমার ‘চিরসবুজ নায়ক’ সালমান শাহ যেন একইরকম উজ্জ্বল।

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা