× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন জুটি নতুন রসায়ন

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৩ পিএম

নতুন জুটি নতুন রসায়ন

একসময় দর্শকের কাছে সিনেমা কিংবা নাটকের গল্পের মতোই গুরুত্বপূর্ণ ছিল পর্দার জনপ্রিয় জুটি। প্রিয় তারকা জুটিকে একসঙ্গে দেখার আগ্রহ থেকেই তৈরি হতো বাড়তি উন্মাদনা। এখন সেই চিত্রে এসেছে পরিবর্তন। পরিচিত ও পরীক্ষিত জুটির বাইরে গিয়ে নির্মাতারা তৈরি করছেন নতুন নতুন সমীকরণ। আর সাম্প্রতিক কয়েকটি সিনেমা, নাটক ও ওয়েব ফিল্মের কাস্টিংয়ে দেখা যাচ্ছে এমনই কয়েকটি জুটির উপস্থিতি।

এই তালিকায় সবচেয়ে বেশি নতুন মুখের সমন্বয় দেখা যাচ্ছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’-তে। ছবিটিতে প্রথমবার জুটি বাঁধছেন তৌসিফ মাহবুব ও বিদুষী বর্ণিতা। পাশাপাশি একই ওয়েব ফিল্মে দেখা যাবে পার্থ শেখ-নাজাহ নাওয়ার এবং আরেফিন জিলানি-আমিনা ইসলামকে। অর্থাৎ একটি গল্পেই থাকছে তিনটি ভিন্ন জুটি ও সম্পর্কের তিনটি সমীকরণ। ‘ক্যাফে আমব্রেলা’ মূলত মানুষের সম্পর্ক, অনুভূতি ও আবেগের বিভিন্ন দিক নিয়ে নির্মিত হচ্ছে। সম্প্রতি কক্সবাজার বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে এর শুটিং হয়েছে।

তৌসিফ মাহবুবকে এই ওয়েব ফিল্মে দেখা যাবে পাইলটের চরিত্রে। আর তার বিপরীতে বিদুষী বর্ণিতার উপস্থিতি নতুন জুটি হিসেবে দর্শকের আগ্রহ বাড়িয়েছে। একই সঙ্গে পার্থ শেখ-নাজাহ নাওয়ার এবং আরেফিন জিলানি-আমিনা ইসলামের রসায়ন কেমন হয়, সেটিও দেখার অপেক্ষায় দর্শক।

এ ছাড়া নতুন জুটির তালিকায় রয়েছে তৌসিফ মাহবুব ও মালাইকা চৌধুরীর নামও। ‘আমার রাজ্যে তুমি’ নাটকে একসঙ্গে কাজ করেছেন তারা। নাটকটির প্রচারণায় তৌসিফের সঙ্গে কেয়া পায়েল ও মালাইকার উপস্থিতিও দেখা গেছে।

অন্যদিকে বড়পর্দায় নতুনভাবে আলোচনায় এসেছে শরিফুল রাজ ও সাবিলা নূর জুটি। যদিও একসঙ্গে এটি তাদের ২য় সিনেমা ।‘বনলতা এক্সপ্রেস’-এর পর ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে তাদের। নতুন গল্পে এই জুটিকে কীভাবে উপস্থাপন করা হয়, তা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের কৌতূহল তৈরি হয়েছে। সিনেমাটি ২০২৭ সালের কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

নাটক, ওয়েব ফিল্ম ও সিনেমায় এখন নতুন জুটির আগমন চোখে পড়ার মতো। পরিচিত তারকার সঙ্গে নতুন মুখ কিংবা দুই ভিন্ন প্রজন্মের শিল্পী-গল্পের প্রয়োজনেই তৈরি হচ্ছে নতুন রসায়ন। দর্শকের জন্যও এতে থাকছে পরিচিত মুখকে নতুনভাবে দেখার সুযোগ।

তবে শেষ পর্যন্ত কোন জুটির রসায়ন দর্শকের হৃদয়ে জায়গা করে নেবে, সেটির উত্তর মিলবে পর্দায়। নতুন এই সমীকরণের মধ্যে কারা হয়ে উঠবেন দর্শকের পরবর্তী প্রিয় জুটিÑ এখন সেটিই দেখার অপেক্ষা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা