× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুম্বাই চলচ্চিত্র উৎসবে সেরা ‘জেকে ১৯৭১’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২ ১৬:১৯ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২২ ১৬:৪৪ পিএম

মুম্বাই চলচ্চিত্র উৎসবে সেরা ‘জেকে ১৯৭১’

মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার জিতে নিয়েছে ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। 

তিনি বলেন, 'ফরাসি যুবক জ্যঁ কুয়েকে নিয়ে আমাদের এই সিনেমা। জ্যঁ কুয়ের সঙ্গে আমাদের দেশের সরাসরি কোনো যোগাযোগ ছিল না, এমনকি আমাদের দেশে কখনও আসেননিও। তারপরও মুক্তিযুদ্ধের সময় শুধু মানবিক কারণে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ছিনতাই করেছিলেন ‌পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের [পিআইএ] একটি বিমান। 

তার দাবি ছিল, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে এবং তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। 

মানবিক এই মানুষটির কথা আমরা অনেকেই জানি না। তার কথা জানতেই আমরা জেকে ১৯৭১ সিনেমাটি নির্মাণ করেছি। মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই অর্জনের মাধ্যমে তার কথা অনেকেই জানতে পারছেন। আশা করছি, তার কথা ধীরে ধীরে অনেকেই জানতে পারবেন।

‘জেকে ১৯৭১’ নির্মাণ প্রসঙ্গে পরিচালক ফাখরুল আরেফিন খান আরও বলেন, ‘আমরা প্রথম বিশ্বযুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের, আফগান যুদ্ধ এমনকি সোমালিয়ার যুদ্ধ নিয়ে নির্মিত সিনেমা দেখি। কিন্তু আন্তর্জাতিক দর্শকদের দেখানোর জন্য ইংরেজিতে আমাদের মুক্তিযুদ্ধের কোনো সিনেমা নেই। তাই আমরা এই সিনেমাটি নির্মাণ করেছি।' 

ছবিটি কবে মুক্তি পাবে, জানতে চাইলে তিনি বলেন, ‌'ছবির কাজ শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। এরই মধ্যে মুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ছবির পোস্টার ও টিজার প্রকাশ করেছি। আশা করছি, শিগগিরই ছবিটির মুক্তির বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।’  

গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত ‘জেকে ১৯৭১’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড এবং রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো ও অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রানীলসহ আরও প্রায় ৩৬ জন শিল্পী।

প্রবা/টিএম/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা