× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিন্ন গল্পে দীপা খন্দকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৩ পিএম

ভিন্ন গল্পে দীপা খন্দকার

অভিনয় জীবনের এই সময়ে এসে একজন সুঅভিনেত্রী হিসেবে দর্শকের ভালোবাসার এক অন্যরকম মায়াজালে আবদ্ধ হয়ে আছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। তার অভিনয় জীবনের ক্যারিয়ারের ইউটার্নের এই সময়টাও বেশ গুরুত্বপূর্ণ তার কাছে। কারণ এই সময়ে তার কাছে অনেক স্ক্রিপ্ট আসছে। সেগুলো মন দিয়ে পড়ছেন আর এরপর সিদ্ধান্ত নিচ্ছেন কাজ করবেন কী করবেন না।

অবশ্য দীপা তার অভিনয় জীবনের শুরু থেকেই এমন। গল্প এবং চরিত্র ভালো হওয়াটা তার কাছে সব সময়ই জরুরি। আর এই সময়ে এসে একজন সুঅভিনেত্রী হিসেবে তিনি এতটাই খ্যাতি লাভ করেছেন যে তাকে আরও একটু সতর্ক থাকতে হয় গল্প এবং চরিত্র নির্বাচনে।

এরই মধ্যে ‘কর্মফল’ নামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। এই নাটকে প্রচলিত ঘরানার বাইরের একটি ভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার। তার সহশিল্পী হিসেবে আছেন আ খ ম হাসান।

নতুন এই নাটক সর্ম্পকে দীপা বলেন, ‘মহিন গল্পটা যেমন মন দিয়ে লিখে ঠিক তেমনই ভীষণ যত্ন নিয়ে কাজটি করার চেষ্টা করে। যে কারণে তার নির্দেশনায় কাজ করতেও ভালো লাগে। কর্মফল নাটকটির গল্পটা জীবন ঘনিষ্ঠ একটি গল্প। এতে আমি আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে বেশ কষ্ট করেছি। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’

এদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক নাটকে কাজ শুরু করতে যাচ্ছেন দীপা। আজ রবিবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে এই ধারাবাহিকের শিল্পীদের নিয়ে একটি প্রেস কনফারেন্সও হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা