× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারিনার আক্ষেপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৯ এএম

কারিনার আক্ষেপ

বলিউডে দুই দশকের বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে অভিনয় করে চলেছেন কারিনা কাপুর। জনপ্রিয়তা, পুরস্কার ও তারকাখ্যাতিÑ ক্যারিয়ারে অর্জনের কমতি নেই। তবু জীবনের একটি অপূর্ণতা এখনও তাকে আক্ষেপে পোড়ায়। সেটি হলো প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করতে না পারা।

অভিনয়ের স্বপ্ন পূরণ করতে একাদশ শ্রেণির পরই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন কারিনা। সম্প্রতি পডকাস্টার হনুমান দাসের সঙ্গে আলাপচারিতায় নিজের শিক্ষাজীবন ও ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে সেই আক্ষেপের কথাই জানান অভিনেত্রী।

কারিনা বলেন, সুযোগ থাকা সত্ত্বেও তিনি পড়াশোনা শেষ করেননি। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার তাগিদেই কিশোর বয়সে অভিনয়কে বেছে নিয়েছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে সেই সিদ্ধান্তকে ভিন্নভাবে দেখতে শুরু করেছেন।

নিজের অভিজ্ঞতা থেকেই দুই ছেলে তৈমুর ও জেহর ক্ষেত্রে শিক্ষাকে অগ্রাধিকার দিতে চান কারিনা। অভিনেত্রীর মতে, সন্তানরা আগে পড়াশোনা শেষ করবে, এরপর নিজেদের পছন্দ ও স্বপ্ন অনুযায়ী জীবনের পথ বেছে নেবে।

শুধু নিজের সন্তানদের শিক্ষার বিষয়েই নয়, মেয়েদের শিক্ষার প্রসারেও দীর্ঘদিন ধরে কাজ করছেন কারিনা। ২০১৪ সাল থেকে ইউনিসেফের বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে মেয়েদের শিক্ষা, লিঙ্গসমতা এবং শিশুদের মানসম্মত শিক্ষার সুযোগ নিয়ে কাজ করেছেন তিনি।

পড়াশোনা ছেড়ে অভিনয়ে আসার সিদ্ধান্ত অবশ্য খুব দ্রুতই বদলে দেয় তার জীবন। ২০০০ সালের ৩০ জুন জেপি দত্ত পরিচালিত ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় কারিনার। তখন তার বয়স ছিল ১৯ বছর। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।

বর্তমানে কারিনার হাতে রয়েছে মেঘনা গুলজার পরিচালিত ক্রাইম থ্রিলার ‘দায়রা’। সিনেমাটিতে পুলিশের ডিসিপি অজুনি কোহলির চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা